1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
তিতাসের কড়িকান্দি ইউনিয়ন শ্রমিক কল্যাণ ফেডারেশনের ইফতার মাহফিল অনুষ্ঠিত - বাংলাদেশ খবর প্রতিদিন
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৫:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
বেলকুচিতে প্রশাসনের অভিযানের পরও থামছে না ডাইং কারখানার দূষণ নারীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মিনি ম্যারাথন প্রতিযোগিতা আয়োজনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে আট দফা দাবিতে জাতীয় প্রেসক্লাবে শিক্ষক কর্মচারী ঐক্যজোটের সংবাদ সম্মেলন পাঁচবিবিতে ভারতীয় সিরাপ ও ইয়াবাসহ আটক ৩ পাঁচবিবিতে উচ্চতা ৪ ফুট তবু থেমে নেই জীবনযুদ্ধ ১৬ বছর ধরে পরিশ্রমে সংসার চালান আল-আমিন ইউনিয়ন পরিষদ নির্বাচনে কলকলিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব মুহিত মিয়ার নির্বাচনী মতবিনিময় সভা  সাতক্ষীরায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত বাগমারায় সাংবাদিকের ফেসবুক আইডি হ্যাক করে ৪০ হাজার টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র ​সাতক্ষীরা সীমান্তে অভিনব কায়দা: মলদ্বারে লুকিয়ে পাচারের সময় ১.৫৫ কোটি টাকার স্বর্ণসহ ভারতীয় নাগরিক আটক পাবিপ্রবিতে ডিবেটিং সোসাইটির কমিটি নিয়ে বিতর্ক, আলোচনায় শিবির সভাপতি

তিতাসের কড়িকান্দি ইউনিয়ন শ্রমিক কল্যাণ ফেডারেশনের ইফতার মাহফিল অনুষ্ঠিত

সঞ্জয় চন্দ্র দাস তিতাস( কুমিল্লা) প্রতিনিধিঃ
  • প্রকাশের সময় : শুক্রবার, ২১ মার্চ, ২০২৫
  • ২৬৬ বার পঠিত

সঞ্জয় চন্দ্র দাস
তিতাস( কুমিল্লা) প্রতিনিধিঃ

কুমিল্লার তিতাসের কড়িকান্দি ইউনিয়ন শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ”আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই” স্লোগানে ২০ মার্চ বৃহস্পতিবার দুপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামী তিতাস উপজেলা কার্যালয় এই ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।ইফতার পূর্ব মুহূর্তে প্রধান অতিথির বক্তব্য দেন,বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের তিতাস উপজেলা শাখার প্রধান উপদেষ্টা ও উপজেলা জামায়াতে ইসলামী আমীর ইঞ্জিনিয়ার শামীম সরকার বিজ্ঞ।প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কুমিল্লা উত্তর জেলা শাখার সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট মোখলেসুর রহমান।বিশেষ অতিথি ছিলেন তিতাস উপজেলা ব্যবসায়ী ফোরামের সভাপতি মোহাম্মদ ছবির হোসেন,উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের উপদেষ্টা মোহাম্মদ শাহাদাৎ হোসেন,কুমিল্লা উত্তর জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহ-সাংগঠনিক সম্পাদক ও তিতাস উপজেলা শাখার সভাপতি মো.মোশাররফ হোসেন মুন্সী, সেক্রেটারী মুহাম্মদ মফিজুল ইসলাম সরকার প্রমুখ।

কড়িকান্দি ইউনিয়ন শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মোহাম্মদ নাছির আহমেদ মোল্লার সভাপতিত্বে ও কড়িকান্দি ইউনিয়ন শ্রমিক কল্যাণ ফেডারেশনের সেক্রেটারি মো.আলতাফ হোসেন সিকদারের পরিচালনায় আরও উপস্থিত ছিলেন,তিতাস উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশন সহ- সভাপতি আব্দুল খালেক,বাংলাদেশ মডেল একাডেমির প্রধান শিক্ষক মো. মনিরুল হক,
করিকান্দি ইউনিয়নের বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন বাইতুল মাল সম্পাদক নূর মোহাম্মদ সিকদার-সহ বিভিন্ন ওয়ার্ড থেকে আগত বাংলাদেশ জামায়াতে ইসলামী ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

এসময় বক্তরা পবিত্র মাহে রমজানের সিয়াম সাধনার মাধ্যমে মুক্তাকী হওয়ার প্রচেষ্টা ও মাহে রমজানের গুরুত্ব তাৎপর্য, শিক্ষাসহ এবং প্রয়োজনীয়তার বিষয়ে আলোচনা করেন। পরে দেশ ও জাতির কল্যাণে দোয়ার মাধ্যমে ইফতার অনুষ্ঠান সমাপ্তি ঘোষণা
করা হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park