1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
ঝিকরগাছায় মায়ের উপর অভিমান করে সন্তানের আত্মহত্যা - বাংলাদেশ খবর প্রতিদিন
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০২:২৩ অপরাহ্ন
শিরোনাম :
সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশ-এর কুমিল্লা জেলা ইউনিটের অনুমোদন। ঠাকুরগাঁওয়ে মাদকসহ আটক ৩ দিনাজপুর বীরগঞ্জে মরহুম বজলুর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের মেগা ফাইনাল অনুষ্ঠিত। বান্দরবান জেলায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন  পাঁচবিবির আয়মা রসুলপুর ইউনিয়নে ফ্যামিলি কার্ডের জরিপ কার্যক্রমের উদ্বোধন মতামত: বাংলার মহাজনী ব্যবস্থা ও সমাজে এর প্রভাব  তরিকুল ইসলামের ৮ম মৃ/ত্যু বার্ষিকীতে সাতক্ষীরা পৌর বিএনপির আলোচনা ও দোয়া কার্পাসডাঙ্গা ডিগ্রি কলেজে কলেজভিত্তিক মৌলিক প্রশিক্ষণ-২০২৬-এর উদ্বোধন সাতক্ষীরার ধুলিহরে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন বাকৃবিতে অনুষ্ঠিত ‘নেক্সকো ২০২৬’-এ রানার্সআপ খুকৃবি।

ঝিকরগাছায় মায়ের উপর অভিমান করে সন্তানের আত্মহত্যা

মোঃ আজাদ হোসেন
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২০ মার্চ, ২০২৫
  • ১৬৯ বার পঠিত

মোঃ আজাদ হোসেন  রিপোর্টার (যশোর)

যশোরের ঝিকরগাছা উপজেলার পানিসার ইউনিয়নের বর্ণী দক্ষিণপাড়া গ্রামে মায়ের উপর অভিমান করে প্রবাসীর ১৬ বছরের যুবক সন্তানের আত্মহত্যার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২০মার্চ) সকাল অনুমানিক ৮:০০টার দিকে নিজ ঘরের আড়ার সাথে গলায় গামছা পেঁচিয়ে ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে মোঃ জিহাদ হোসেন(১৬)। সে ঐ এলাকার প্রবাসী ফারুক হোসেনের মেঝো ছেলে।

নিহতের ফুফু সাবানা বলেন, প্রবাসী ফারুক হোসেন এর বাড়িতে রাজমিস্ত্রীরা কাজ করতে এসে দেখে ইটের খোয়া কম পরে আছে। এই জন্য রাজমিস্ত্রীরা প্রবাসীর স্ত্রীকে খোয়া লাগবে বললে, প্রবাসীর স্ত্রী তার ১৬ বছরের যুবক সন্তানকে ইটের খোয়া ভাঙ্গতে বলেন। জিহাদ মায়ের সাথে কথা কাটাকাটি করে খোয়া ভাঙ্গতে পরবে না বলে নিজ ঘরের মধ্যে যেয়ে খাটের উপর শুয়ে পড়ে। তার কিছুক্ষণ পরে তার মা ঘরে এসে দেখে তাদের আদরের সন্তান তার উপর অভিমান করে ঘরের আড়ার সাথে গলায় গামছা পেঁচিয়ে ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। তখন অসহায় মায়ের আহাজারিতে স্থানীয় লোকজন জিহাদকে উদ্ধার করে দ্রুত চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। তখন কর্তব্যরত ডাক্তার তাকে পরিক্ষানিরিক্ষা করে মৃত ঘোষণা করেন।
থানার অফিসার ইনচার্জ মোঃ বাবলুর রহমান খান বলেন, মায়ের উপর অভিমান করে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে বলে প্রাথমিক ভাবে জানা গেছে। লাশ ময়না তদন্তের জন্য যশোর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park