1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
পাঁচবিবিতে অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে গরু ব্যবসায়ীর ১৮ লক্ষাধিক টাকা খোয়া। - বাংলাদেশ খবর প্রতিদিন
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১২:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশ-এর কুমিল্লা জেলা ইউনিটের অনুমোদন। ঠাকুরগাঁওয়ে মাদকসহ আটক ৩ দিনাজপুর বীরগঞ্জে মরহুম বজলুর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের মেগা ফাইনাল অনুষ্ঠিত। বান্দরবান জেলায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন  পাঁচবিবির আয়মা রসুলপুর ইউনিয়নে ফ্যামিলি কার্ডের জরিপ কার্যক্রমের উদ্বোধন মতামত: বাংলার মহাজনী ব্যবস্থা ও সমাজে এর প্রভাব  তরিকুল ইসলামের ৮ম মৃ/ত্যু বার্ষিকীতে সাতক্ষীরা পৌর বিএনপির আলোচনা ও দোয়া কার্পাসডাঙ্গা ডিগ্রি কলেজে কলেজভিত্তিক মৌলিক প্রশিক্ষণ-২০২৬-এর উদ্বোধন সাতক্ষীরার ধুলিহরে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন বাকৃবিতে অনুষ্ঠিত ‘নেক্সকো ২০২৬’-এ রানার্সআপ খুকৃবি।

পাঁচবিবিতে অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে গরু ব্যবসায়ীর ১৮ লক্ষাধিক টাকা খোয়া।

ইদ্রিস আলী
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৮ মার্চ, ২০২৫
  • ৯৯ বার পঠিত

ইদ্রিস আলী,
পাঁচবিবি উপজেলা প্রতিনিধিঃ

নোয়াখালী ও লক্ষ্মীপুর জেলা থেকে জয়পুরহাটের পাঁচবিবি গোহাটিতে গরু কিনতে আসার পথে অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে ১৮ লক্ষ ৫০ হাজার টাকা খুইয়েছেন তিন গরু ব্যবসায়ী।
১৮ মার্চ, মঙ্গলবার সকালে পাঁচবিবি বাসস্ট্যান্ড এলাকায় অচেতন অবস্থায় তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন স্থানীয় এক রাখাল, আব্দুল কাফি।
ভুক্তভোগী ব্যবসায়ীরা: হলেন . মুনির উদ্দিন (৫৫) – লক্ষ্মীপুর, ডালিয়া . নুর ব্যাপারী (৬০) – নোয়াখালী সদর, কাজল (৬৫) – নুরুল হকের পুত্র, হিঞ্জু (৬৫) – শফিগঞ্জ গ্রামের আঃ আলিমের পুত্র, আব্দুল মালেক (৩৮) – লক্ষ্মীপুর, ডালিয়াকান্দি
ব্যবসায়ী আব্দুল মালেক জানান, তারা দীর্ঘদিন ধরে জয়পুরহাট সদরের নতুন হাট ও পাঁচবিবি গোহাটিতে গরু কেনাবেচা করেন। ঘটনার দিন, ছয়জন ব্যবসায়ী মিলে ফেনীর মহিপাল থেকে শাহ ফতেহআলী বাসে পাঁচবিবির উদ্দেশ্যে রওনা হন।
রাত পৌনে ৪টার দিকে সিরাজগঞ্জ হাইওয়ের এক হোটেলে সেহরির জন্য বিরতি নেন। সেহরি খাওয়ার পর বাস ছেড়ে দিলে তারা অচেতন হয়ে পড়েন। সকাল ৭টার দিকে পাঁচবিবি বাসস্ট্যান্ডে তাদের নামিয়ে দেওয়া হয়। জ্ঞান ফেরার পর দেখা যায়, মালেকের ৭ লাখ, মুনিরের সাড়ে ৭ লাখ ও নুরুর ৪ লাখ টাকা খোয়া গেছে এবং তারা চারজন অচেতন অবস্থায় পড়ে আছেন।
স্থানীয় রাখাল আব্দুল কাফি জানান, তিনি নিয়মিত এসব ব্যবসায়ীর গরু হাট থেকে গন্তব্যে পৌঁছে দেন। ওইদিনও তাদের জন্য দুটি ট্রাক গরু আসার কথা ছিল। হাটে এসে তিনি দেখেন, তারা সবাই অচেতন। পরে তিনি তাদের মহীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান।
পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ ময়নুল হোসেন জানান, এ বিষয়ে এখনো কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park