1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
বিরামপুরে প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় বিনামূল্যে বকনা গরু পেলেন আনজেলারা - বাংলাদেশ খবর প্রতিদিন
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১২:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
নারীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মিনি ম্যারাথন প্রতিযোগিতা আয়োজনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে আট দফা দাবিতে জাতীয় প্রেসক্লাবে শিক্ষক কর্মচারী ঐক্যজোটের সংবাদ সম্মেলন পাঁচবিবিতে ভারতীয় সিরাপ ও ইয়াবাসহ আটক ৩ পাঁচবিবিতে উচ্চতা ৪ ফুট তবু থেমে নেই জীবনযুদ্ধ ১৬ বছর ধরে পরিশ্রমে সংসার চালান আল-আমিন ইউনিয়ন পরিষদ নির্বাচনে কলকলিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব মুহিত মিয়ার নির্বাচনী মতবিনিময় সভা  সাতক্ষীরায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত বাগমারায় সাংবাদিকের ফেসবুক আইডি হ্যাক করে ৪০ হাজার টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র ​সাতক্ষীরা সীমান্তে অভিনব কায়দা: মলদ্বারে লুকিয়ে পাচারের সময় ১.৫৫ কোটি টাকার স্বর্ণসহ ভারতীয় নাগরিক আটক পাবিপ্রবিতে ডিবেটিং সোসাইটির কমিটি নিয়ে বিতর্ক, আলোচনায় শিবির সভাপতি ​সাতক্ষীরায় ছাত্রশিবিরের ২০২৭ সালের ইংরেজি নববর্ষ প্রকাশনার উদ্বোধন।

বিরামপুরে প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় বিনামূল্যে বকনা গরু পেলেন আনজেলারা

মোঃ ইব্রাহীম মিঞা, বিরামপুর(দিনাজপুর) প্রতিনিধিঃ
  • প্রকাশের সময় : সোমবার, ১০ মার্চ, ২০২৫
  • ১৪৪ বার পঠিত

বিনামূল্যে বকনা গরু পেয়ে আনন্দিত ৪০ বছরের স্বামী পরিত্যক্তা আনজেলা টুডু।সে দিনাজপুরের বিরামপুর উপজেলার বিনাইল ইউনিয়নের অচিন্তাপুর গ্রামের সন্তোষ মুরমুর পরিত্যক্তা স্ত্রী।সে ১২ বছরের ১ মেয়ে সন্তানকে নিয়ে মুসলিম প্রতিবেশীর আপাতত দেওয়া অর্ধশতক জায়গায় কুঁড়ে ঘরে বসবাস করেন। অন্যের জমিতে কৃষি কাজ করে ৩৫০ টাকা মুজুরি পান।এই টাকায় সংসারের খরচ এর পাশাপাশি ৮ম শ্রেণী পড়ুয়া মেয়ের লেখাপড়ার খরচ চালাইতে হয় তাঁকে। এই অভাবের সংসারে প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় ১ টি বকনা গরু পেয়ে সন্তানের পড়ালেখা চালিয়ে যাওয়ার স্বপ্ন দেখেন তিনি। দিনাজপুরের বিরামপুরে সমতল ভূমিতে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র নৃগোষ্ঠীদের মাঝে বকনা গরু বিতরণ করা হয়েছে। তাঁদের আর্থ সামাজিক ও জীবন মানোন্নয়নের লক্ষ্যে সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় সুফলভোগী ৭০টি পরিবারের মাঝে এসমস্ত বকনা গরু বিতরণ করা হয়। সোমবার (১০ মার্চ) বিরামপুর উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে হাসপাতাল চত্বরে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা বিপুল কুমার চক্রবর্তীর সঞ্চালনায় বিনামূল্যে বকনা গরু বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নুজহাত তাসনীম আওন। অনুষ্ঠানে উপস্থিত থেকে সমতল ভূমিতে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র -নৃগোষ্ঠীর ৭০টি সুফলভোগী পরিবারের মাঝে বিনামূল্যে ১ টি বকনা গরু, ভিটামিন ও কৃমিনাশক ঔষধ তুলে দেন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এনামুল হক চৌধুরী, উপজেলা কৃষি কর্মকর্তা কমল কৃষ্ণ রায়,উপজেলা মৎস কর্মকর্তা সালমা আক্তার সুমি, উপজেলা একাডেমিক সুপারভাইজার আব্দুস সালাম, উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের ভেটেরিনারি সার্জন কুমার জ্যোতির্ময় রায়। এছাড়াও উপস্থিত ছিলেন সমতল ভূমিতে বসবাসরত ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সুফলভোগী পরিবারের সদস্য এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ। এ প্রকল্পের আওতায় বিনামূল্যে বকনা গরু বিতরণ অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে দেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা বিপুল কুমার চক্রবর্তী। তিনি বলেন, এবার ৭০ জন সমতল ভূমিতে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র -নৃগোষ্ঠীর মাঝে ১ টি করে বকনা গরু, মাল্টি ভিটামিন ও মিনারেল ৪০০ গ্রাম ও ২ টি করে কৃমিনাশক ঔষধ প্রদান করা হয়েছে। পর্যায়ক্রমে তাঁদের মাঝে ৫ টি করে টিন,৪ টি করে পিলার ও ১টি প্রকল্পের সাইনবোর্ডসহ খাদ্য প্রদান করা হবে। এ প্রকল্পের আওতায় ২০১৯ সাল থেকে ২০২৪-২৫ অর্থ বছর পর্যন্ত উপজেলার সমতল ভূমিতে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র -নৃগোষ্ঠীর আর্থ-সামাজিক ও জীবন মানোন্নয়নের লক্ষ্যে সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় ১ হাজার ২ শত ১২ জন পরিবারকে বিনামূল্যে ষাঁড় গরু ১৫৮টি ,বকনা গরু ৭০টি,ভেড়া ৫৬৮টি, হাঁস ৭০০০টি ও মূরগী ৭০০০টি বিতরণ করা হয়েছে। এ প্রকল্পের আওতায় একটি বকনা গরু পেয়ে স্বামী হারা সংসারে স্বপ্ন দেখছেন ৬০ বছরের বিধবা রুপালি হাসঁদা।সে উপজেলার জোতবানী ইউনিয়নের কচুয়া মির্জাপুর গ্রামের মৃত ভেটকা হেমব্রমের স্ত্রী। স্বামীর মৃত্যুর পর ২ মেয়ে ও ১ ছেলের বিয়ে দিয়ে আলাদা বসবাস করছেন তিনি। শেষ বয়সে এই গরুটিই তার একমাত্র সম্বল।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park