1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
তিতাসে বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স কাউন্সিলের ইফতার মাহফিল অনুষ্ঠিত। - বাংলাদেশ খবর প্রতিদিন
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৫:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
বেলকুচিতে প্রশাসনের অভিযানের পরও থামছে না ডাইং কারখানার দূষণ নারীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মিনি ম্যারাথন প্রতিযোগিতা আয়োজনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে আট দফা দাবিতে জাতীয় প্রেসক্লাবে শিক্ষক কর্মচারী ঐক্যজোটের সংবাদ সম্মেলন পাঁচবিবিতে ভারতীয় সিরাপ ও ইয়াবাসহ আটক ৩ পাঁচবিবিতে উচ্চতা ৪ ফুট তবু থেমে নেই জীবনযুদ্ধ ১৬ বছর ধরে পরিশ্রমে সংসার চালান আল-আমিন ইউনিয়ন পরিষদ নির্বাচনে কলকলিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব মুহিত মিয়ার নির্বাচনী মতবিনিময় সভা  সাতক্ষীরায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত বাগমারায় সাংবাদিকের ফেসবুক আইডি হ্যাক করে ৪০ হাজার টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র ​সাতক্ষীরা সীমান্তে অভিনব কায়দা: মলদ্বারে লুকিয়ে পাচারের সময় ১.৫৫ কোটি টাকার স্বর্ণসহ ভারতীয় নাগরিক আটক পাবিপ্রবিতে ডিবেটিং সোসাইটির কমিটি নিয়ে বিতর্ক, আলোচনায় শিবির সভাপতি

তিতাসে বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স কাউন্সিলের ইফতার মাহফিল অনুষ্ঠিত।

সঞ্জয় চন্দ্র দাস তিতাস (কুমিল্লা) প্রতিনিধি।
  • প্রকাশের সময় : রবিবার, ৯ মার্চ, ২০২৫
  • ১৫৭ বার পঠিত

সঞ্জয় চন্দ্র দাস
তিতাস (কুমিল্লা) প্রতিনিধি।

কুমিল্লার তিতাসে বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স কাউন্সিল (বিসিআরসি) তিতাস উপজেলা শাখার উদ্যোগে ইফতার মাহফিল ও সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

গাজীপুর খান মডেল স্কুল অ্যান্ড কলেজ মিলনায়তনে এ আয়োজন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিসিআরসি তিতাস উপজেলা শাখার সভাপতি এমএ জামান।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স কাউন্সিলের প্রতিষ্ঠাতা আলী আশরাফ আখন্দ। সাধারণ সম্পাদক হালিম সৈকতের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তিতাস উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ নাজমুল করিম ফারুক, জয়যাত্রা পত্রিকার প্রধান সম্পাদক মেহেরুন নেসা, সাংবাদিক এমএ কাশেম ভূঁইয়া, মহসিন বিন হাবিব, এসএ ডিউক ভূঁইয়া, মোঃ বিল্লাল মোল্লা ও শাকিল আহমেদ প্রমূখ।

এছাড়াও বিসিআরসি সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন ওমর ফারুক, আব্দুল আজিজ, মোঃ হানিফ মিয়া, মমিন চৌধুরী, হেলাল সরকার, রুহুল আমীন, মোখলেছুর রহমান ও সঞ্চয় চন্দ্র দাস প্রমুখ।
সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তিতাস উপজেলা জাসাসের যুগ্ন আহবায়ক মোঃ সাইমুন ভূইয়াসহ রাজনৈতিক ও সামাজিক গুরুত্বপূর্ণ  ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন মোঃ সাত্তার মিয়া সরকার। ইফতার মাহফিল ও আলোচনা সভায় বক্তারা রমজানের পবিত্রতা রক্ষা, সাংবাদিকতার নৈতিকতা ও সমাজসেবামূলক কর্মকাণ্ডের গুরুত্ব তুলে ধরেন।
এ সময় সাংবাদিক নেতৃবৃন্দ পারস্পরিক ভ্রাতৃত্ববোধ ও সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক আরও দৃঢ় করার অঙ্গীকার ব্যক্ত করেন। এই আয়োজনের মাধ্যমে সাংবাদিক সমাজের মধ্যে ঐক্য ও পারস্পরিক সহযোগিতার বন্ধন আরও সুদৃঢ় হবে বলে সকলে আশাবাদ ব্যক্ত করেন

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park