1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
মহেশখালীতে আন্তর্জাতিক নারী দিবস-২০২৫ পালিত - বাংলাদেশ খবর প্রতিদিন
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৭:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
তরিকুল ইসলামের ৮ম মৃ/ত্যু বার্ষিকীতে সাতক্ষীরা পৌর বিএনপির আলোচনা ও দোয়া কার্পাসডাঙ্গা ডিগ্রি কলেজে কলেজভিত্তিক মৌলিক প্রশিক্ষণ-২০২৬-এর উদ্বোধন সাতক্ষীরার ধুলিহরে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন বাকৃবিতে অনুষ্ঠিত ‘নেক্সকো ২০২৬’-এ রানার্সআপ খুকৃবি। সেনা সদস্য তিতাস হত্যার চার দিন পর থানায় মামলা, প্রধান আসামি রোহিঙ্গা ময়মনসিংহ জেলা পুলিশের ডিআই-১ জসীম উদ্দিনের অবসর উপলক্ষে বিদায় সংবর্ধনা শেখ হাসিনাকে উদ্দেশ করে রিজভী: ‘রক্তের দাগ মানুষ ভুলে যায়নি’ দুর্গাপুরে পর্যটন উন্নয়ন ও ব্যবস্থাপনা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত দুর্গাপুর সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদককে প্রাণনাশের হুমকি, থানায় জিডি টেস্টে প্রথম বাংলাদেশি হিসেবে ৭ হাজার রানের মাইলফলক স্পর্শ করলেন মুশফিক

মহেশখালীতে আন্তর্জাতিক নারী দিবস-২০২৫ পালিত

সুমন চন্দ দে
  • প্রকাশের সময় : শনিবার, ৮ মার্চ, ২০২৫
  • ২০৮ বার পঠিত

সুমন চন্দ্র দে, মহেশখালী (কক্সবাজার) প্রতিনিধি

অধিকার,সমতা,ক্ষমতায়ন,নারী ও কন্যার উন্নয়ন” এ প্রতিপাদ্যকে সামনে রেখে মহেশখালীতে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৮ মার্চ) সকাল ১১টায় উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তর এর যৌথ আয়োজনে এক বর্ণাঢ্য র‍্যালি ও পরে উপজেলা মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

মহেশখালী উপজেলা নির্বাহী অফিসার মো. হেদায়েত উল্যাহ্’র সভাপতিত্বে শুরুতে স্বাগত বক্তব্য রাখেন মহেশখালী উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শারমিন আকতার বিউটি।

এসময় বক্তব্য রাখেন মহেশখালী প্রেসক্লাবের সভাপতি মোঃ জয়নাল আবেদীন, সাফায়েত বিন কামাল, বিএমডব্লিউএলএ, সালাউদ্দিন, উপজেলা ফায়ার সার্ভিস কর্মকর্তা।

এছাড়াও উপস্থিত ছিলেন মহেশখালী উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী ও বিভিন্ন ইউনিয়ন থেকে আগত মহিলা নেতৃবৃন্দ।

সভায় আলোচনা করা হয় নারীদের ক্ষমতায়ন বৃদ্ধির জন্য সচেতন করা,পাশাপাশি নারীদেরকে প্রশিক্ষণ দিয়ে দক্ষ করে গড়ে তোলা, যাতে নারীরা সমাজে অর্থনৈতিক উন্নয়নে অবদান রাখতে পারে এবং নারীর প্রতি সহনশীল আচরণ করা।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park