1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
জয়পুরহাট ক্ষেতলালে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু। - বাংলাদেশ খবর প্রতিদিন
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৯:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
তরিকুল ইসলামের ৮ম মৃ/ত্যু বার্ষিকীতে সাতক্ষীরা পৌর বিএনপির আলোচনা ও দোয়া কার্পাসডাঙ্গা ডিগ্রি কলেজে কলেজভিত্তিক মৌলিক প্রশিক্ষণ-২০২৬-এর উদ্বোধন সাতক্ষীরার ধুলিহরে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন বাকৃবিতে অনুষ্ঠিত ‘নেক্সকো ২০২৬’-এ রানার্সআপ খুকৃবি। সেনা সদস্য তিতাস হত্যার চার দিন পর থানায় মামলা, প্রধান আসামি রোহিঙ্গা ময়মনসিংহ জেলা পুলিশের ডিআই-১ জসীম উদ্দিনের অবসর উপলক্ষে বিদায় সংবর্ধনা শেখ হাসিনাকে উদ্দেশ করে রিজভী: ‘রক্তের দাগ মানুষ ভুলে যায়নি’ দুর্গাপুরে পর্যটন উন্নয়ন ও ব্যবস্থাপনা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত দুর্গাপুর সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদককে প্রাণনাশের হুমকি, থানায় জিডি টেস্টে প্রথম বাংলাদেশি হিসেবে ৭ হাজার রানের মাইলফলক স্পর্শ করলেন মুশফিক

জয়পুরহাট ক্ষেতলালে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু।

মোঃ আল আমিন
  • প্রকাশের সময় : শুক্রবার, ৭ মার্চ, ২০২৫
  • ৬৮ বার পঠিত

মোঃ আল আমিন 

জয়পুরহাট প্রতিনিধি 

জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলায় একই স্থানে পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার (৭ মার্চ) উপজেলার পশ্চিম মাহমুদপুর সাঞ্জা পাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহত শিশুরা হলো—সোহাগ ইসলামের ছেলে ফারহান ইসলাম (২) ও শ্যামলের ছেলে মো. শাফায়েত (১)

জানা গেছে, দুপুর ২টার দিকে শিশুরা নিখোঁজ হলে পরিবারের লোকজন তাদের খোঁজাখুঁজি শুরু করে। দীর্ঘক্ষণ তাদের সন্ধান না পাওয়ায় বাড়ির পাশের ছোট্ট খালের দিকে খুঁজতে যান স্থানীয়রা। পরে বিকেল সাড়ে ৩টার দিকে ওই খাল থেকেই শিশু দুটিকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করা হয়।

স্থানীয়রা দ্রুত তাদের ক্ষেতলাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসকরা তাদের জেলা আধুনিক হাসপাতালে রেফার করেন। তবে সেখানে পৌঁছানোর পর কর্তব্যরত চিকিৎসক শিশু দুটিকে মৃত ঘোষণা করেন।

মাহমুদপুর ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য মো. জামান বলেন, “আমরা শিশু দুটিকে মৃত অবস্থায় পেয়েছি। প্রথমে ক্ষেতলাল হাসপাতালে নিয়ে যাই, পরে সেখান থেকে জয়পুরহাট সদর হাসপাতালে রেফার করা হয়। কিন্তু চিকিৎসকরা তাদের মৃত ঘোষণা করেন। এরপর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এই মর্মান্তিক দুর্ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park