1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
সাতক্ষীরায় ছাত্রশিবিরের বন্ধুপ্রতিম ছাত্র সংগঠনের নেতৃবৃন্দের সঙ্গে ইফতার মাহফিল - বাংলাদেশ খবর প্রতিদিন
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৩:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
তরিকুল ইসলামের ৮ম মৃ/ত্যু বার্ষিকীতে সাতক্ষীরা পৌর বিএনপির আলোচনা ও দোয়া কার্পাসডাঙ্গা ডিগ্রি কলেজে কলেজভিত্তিক মৌলিক প্রশিক্ষণ-২০২৬-এর উদ্বোধন সাতক্ষীরার ধুলিহরে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন বাকৃবিতে অনুষ্ঠিত ‘নেক্সকো ২০২৬’-এ রানার্সআপ খুকৃবি। সেনা সদস্য তিতাস হত্যার চার দিন পর থানায় মামলা, প্রধান আসামি রোহিঙ্গা ময়মনসিংহ জেলা পুলিশের ডিআই-১ জসীম উদ্দিনের অবসর উপলক্ষে বিদায় সংবর্ধনা শেখ হাসিনাকে উদ্দেশ করে রিজভী: ‘রক্তের দাগ মানুষ ভুলে যায়নি’ দুর্গাপুরে পর্যটন উন্নয়ন ও ব্যবস্থাপনা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত দুর্গাপুর সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদককে প্রাণনাশের হুমকি, থানায় জিডি টেস্টে প্রথম বাংলাদেশি হিসেবে ৭ হাজার রানের মাইলফলক স্পর্শ করলেন মুশফিক

সাতক্ষীরায় ছাত্রশিবিরের বন্ধুপ্রতিম ছাত্র সংগঠনের নেতৃবৃন্দের সঙ্গে ইফতার মাহফিল

মুহাম্মদ হাফিজ
  • প্রকাশের সময় : শুক্রবার, ৭ মার্চ, ২০২৫
  • ৭৪ বার পঠিত

মুহাম্মদ হাফিজ, সাতক্ষীরা :

বন্ধুপ্রতিম ছাত্র সংগঠনের নেতৃবৃন্দের সম্মানে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সাতক্ষীরা শহর শাখার উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৬ মার্চ) সাতক্ষীরা শহরের শহীদ আমিনুর রহমান মিলনায়তনে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

ইফতার মাহফিলে সাতক্ষীরা শহর ছাত্রশিবিরের সভাপতি আল মামুন সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় স্কুল কার্যক্রম সম্পাদক নোমান হোসেন নয়ন।

শহর শিবিরের সেক্রেটারি মেহেদী হাসানের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় এইচআরডি সম্পাদক আব্দুর রহিম,ইফতার মাহফিলে আরও উপস্থিত ছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাতক্ষীরা জেলার আহ্বায়ক আরাফাত হোসাইন, ছাত্র অধিকার পরিষদের সাতক্ষীরা জেলা সভাপতি সারাফত হোসেন,বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, ইসলামী ছাত্র আন্দোলনসহ ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের বিভিন্ন ছাত্র সংগঠনের জেলা নেতৃবৃন্দ।

এসময় প্রধান অতিথির বক্তব্যে নোমান হোসেন নয়ন বলেন, “বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সৎ, দক্ষ ও দেশপ্রেমিক নাগরিক তৈরির লক্ষ্যে কাজ করে যাচ্ছে। আমরা সকল ছাত্র সংগঠনকে সাথে নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করতে চাই, যাতে দেশকে সকল বৈষম্য ও অন্যায়ের হাত থেকে মুক্ত রাখা যায়।”
বিশেষ অতিথি আব্দুর রহিম বলেন, “সাতক্ষীরার সকল মানুষ ফ্যাসিবাদী শক্তির নির্যাতনের শিকার। এই অবস্থা থেকে মুক্তি পূর্ণাঙ্গ পরিত্রাণ পেতে হলে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে। সকলের সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমেই সম্ভব একটি বৈষম্যহীন সাতক্ষীরা গড়ে তুলা।”

অনুষ্ঠানে অনন্য অতিথিরা মাহে রমাদানের শিক্ষা গ্রহণ করে ন্যায়, ইনসাফ ও মানবতার সমাজ বিনির্মাণে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park