
উপজেলা পরিষদ চত্বরে অবৈধ ফুটফাতের বাজার উচ্ছেদ কার্যক্রম অব্যহত
এম,মছিবুর রহমান বাবুল, উপজেলা প্রতিনিধি(চট্টগ্রাম)
তারিখ-০৪/০৩/২০২৫
পবিত্র রমজানে অবৈধ ভ্রাম্যমাণ দোকান, ফুটফাতের উপর হকার উচ্ছেদ কার্যক্রমে উপজেলা প্রশাসন,বোয়াল খালি থানা, বোয়াল খালি আর্মি ক্যাম্প,ও বোয়াল খালি পৌরসভার সম্মিলিত সহযোগিতায় এই অভিযান পরিচালনা করা হয়।
গতকাল(৩ মার্চ) সোমবার পবিত্র রমজানে যানজট ও জনভোগান্তি লাঘবে করে উপজেলা সদর, রেল লাইনের উপর যত্রতত্র অবৈধ দোকান পাট,হকার উচ্ছেদ পরিচালনাকালে বাজার ব্যবসায়ী ও ক্রেতাসাধারণকে সচেতন হওয়ার আহবান জানান।
এসময় অভিযানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার জনাব মোহাম্মদ রহমত উল্লাহ, উপজেলা সহকারী কমিশনার(ভূমি) জনাব কানিজ ফাতেমা,বোয়াল খালি থানা অফিসার ইনচার্জ(ওসি) ও সিনিয়র ওয়ারেন্ট অফিসার, জনাব গোলাম সরওয়ার, বোয়াল খালি আর্মি ক্যাম্পে দায়িত্বরত জনাব ছাত্তার।