1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
শাহজাদপুরে উপজেলা নির্বাহী অফিসার এর ভোক্তা অধিকার অভিযান ও জরিমানা। - বাংলাদেশ খবর প্রতিদিন
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১১:২৪ অপরাহ্ন
শিরোনাম :
তরিকুল ইসলামের ৮ম মৃ/ত্যু বার্ষিকীতে সাতক্ষীরা পৌর বিএনপির আলোচনা ও দোয়া কার্পাসডাঙ্গা ডিগ্রি কলেজে কলেজভিত্তিক মৌলিক প্রশিক্ষণ-২০২৬-এর উদ্বোধন সাতক্ষীরার ধুলিহরে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন বাকৃবিতে অনুষ্ঠিত ‘নেক্সকো ২০২৬’-এ রানার্সআপ খুকৃবি। সেনা সদস্য তিতাস হত্যার চার দিন পর থানায় মামলা, প্রধান আসামি রোহিঙ্গা ময়মনসিংহ জেলা পুলিশের ডিআই-১ জসীম উদ্দিনের অবসর উপলক্ষে বিদায় সংবর্ধনা শেখ হাসিনাকে উদ্দেশ করে রিজভী: ‘রক্তের দাগ মানুষ ভুলে যায়নি’ দুর্গাপুরে পর্যটন উন্নয়ন ও ব্যবস্থাপনা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত দুর্গাপুর সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদককে প্রাণনাশের হুমকি, থানায় জিডি টেস্টে প্রথম বাংলাদেশি হিসেবে ৭ হাজার রানের মাইলফলক স্পর্শ করলেন মুশফিক

শাহজাদপুরে উপজেলা নির্বাহী অফিসার এর ভোক্তা অধিকার অভিযান ও জরিমানা।

জাকারিয়া হোসেন
  • প্রকাশের সময় : সোমবার, ৩ মার্চ, ২০২৫
  • ৭০ বার পঠিত

মোঃ জাকারিয়া হোসেন
শাহজাদপুর সিরাজগঞ্জ প্রতিনিধি:

সিরাজগঞ্জের শাহজাদপুরে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯-এর ৫১ ধারা অনুযায়ী অভিযান পরিচালনা করে তিনজন ব্যক্তিকে মোট ১১,০০০ টাকা জরিমানা করা হয়েছে।
এ অভিযানে অফিসার জনাব মোঃ কামরুজ্জামান নিজে উপস্থিত থেকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেন।
শাহজাদপুর থানার অধীনে পরিচালিত এই অভিযানে অভিযুক্ত ব্যক্তিরা হলেন-

(১)নজরুল ইসলাম (৪০),
পিতা: মৃত জহর আলী মণ্ডল,
গ্রাম: দারিয়াপুর,
থানা: শাহজাদপুর,
জেলা:সিরাজগঞ্জ।
(২)জাকারিয়া চন্দ্র দাস (২৫),
পিতা: মৃত তপন চন্দ্র দাস,
গ্রাম: দারিয়াপুর,
থানা: শাহজাদপুর,
জেলা: সিরাজগঞ্জ।
(৩)আনোয়ার সিদ্দিক (২০),
পিতা: মৃত মিলন সিদ্দিক,
গ্রাম: সাহাপাড়া,
থানা: শাহজাদপুর,
জেলা: সিরাজগঞ্জ।
তাদের বিরুদ্ধে ভোক্তা অধিকার লঙ্ঘনের অভিযোগ এনে যথাক্রমে ৮,০০০, ১,০০০ ও ২,০০০ টাকা জরিমানা করা হয়েছে।

অভিযান চলাকালে উপজেলা নির্বাহী অফিসার জনাব মোঃ কামরুজ্জামান বলেন, ভোক্তাদের অধিকার রক্ষায় প্রশাসন সর্বদা তৎপর থাকবে এবং এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হবে।
ভোক্তা অধিকার সংরক্ষণ আইন কার্যকর করার জন্য কঠোর ব্যবস্থা নেওয়া হয়েছে, যাতে সাধারণ মানুষ প্রতারিত না হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park