1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
পাটগ্রাম উপজেলা বাসীকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা জানিয়েছেন, শামীম হোসাইন - বাংলাদেশ খবর প্রতিদিন
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৩:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
তরিকুল ইসলামের ৮ম মৃ/ত্যু বার্ষিকীতে সাতক্ষীরা পৌর বিএনপির আলোচনা ও দোয়া কার্পাসডাঙ্গা ডিগ্রি কলেজে কলেজভিত্তিক মৌলিক প্রশিক্ষণ-২০২৬-এর উদ্বোধন সাতক্ষীরার ধুলিহরে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন বাকৃবিতে অনুষ্ঠিত ‘নেক্সকো ২০২৬’-এ রানার্সআপ খুকৃবি। সেনা সদস্য তিতাস হত্যার চার দিন পর থানায় মামলা, প্রধান আসামি রোহিঙ্গা ময়মনসিংহ জেলা পুলিশের ডিআই-১ জসীম উদ্দিনের অবসর উপলক্ষে বিদায় সংবর্ধনা শেখ হাসিনাকে উদ্দেশ করে রিজভী: ‘রক্তের দাগ মানুষ ভুলে যায়নি’ দুর্গাপুরে পর্যটন উন্নয়ন ও ব্যবস্থাপনা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত দুর্গাপুর সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদককে প্রাণনাশের হুমকি, থানায় জিডি টেস্টে প্রথম বাংলাদেশি হিসেবে ৭ হাজার রানের মাইলফলক স্পর্শ করলেন মুশফিক

পাটগ্রাম উপজেলা বাসীকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা জানিয়েছেন, শামীম হোসাইন

আব্দুস সামাদ
  • প্রকাশের সময় : সোমবার, ৩ মার্চ, ২০২৫
  • ১৮৬ বার পঠিত


আব্দুস সামাদ পাটগ্রাম লালমনিরহাট প্রতিনিধি

লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলার জগতবেড় ইউনিয়নের জিয়া পরিষদের সভাপতি মোঃ শামীম হোসাইন , শুভেচ্ছা বার্তায় বলেন, রমজান মাস সারাবিশ্বের মুসলিম উম্মাহর সবচেয়ে পবিত্র মাস। রমজানের এই চেতনা আমাদের সবার হৃদয়ে থাকুক এবং আমাদের আত্মাকে ভিতর থেকে আলোকিত করুক। এই মাসে বান্দারা সিয়াম সাধনার মধ্যদিয়ে মহান আল্লাহ তায়ালার আরো নৈকট্য লাভের সুযোগ পায়।

তিনি বলেন, রমজান কেবল রোজা রাখার জন্যই নয়, ক্ষুধার্তদের খাওয়ানো, অন্যকে সাহায্য করা, জিহ্বাকে নিয়ন্ত্রণ করা, অন্যকে নিয়ে সমালোচনা না করা । এটাই রমজানের চেতনা। রমজান মাস শুরু হলে জান্নাতের দরজা খুলে দেওয়া হয় আর জাহান্নামের দরজা বন্ধ হয়ে যায়।
তিনি আরো বলেন, পবিত্র মাহে রমজান মাস রহমত, বরকত ও মাগফিরাতের মহান বার্তা নিয়ে আমাদের দ্বারে উপস্থিত হয়েছে। রমজানের প্রতিটি ক্ষণ রহমত ও বরকতে পরিপূর্ণ। এ মাসেই রয়েছে হাজার রাতের চেয়েও শ্রেষ্ঠ মহিমান্বিত রাত লাইলাতুল কদর।
পরিশেষে শুভেচ্ছা বার্তায় তিনি পাটগ্রাম উপজেলা বাসি সহ সকল মুসলিমদের দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করে সকলকে মাহে রমজানের মোবারকবাদ জানান।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park