1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
ঝিকরগাছায় বাজারদর নিয়ন্ত্রণে অসাধু ব্যবসায়ী ও মজুদদারদের কঠোর হুঁশিয়ারি : প্রশাসন - বাংলাদেশ খবর প্রতিদিন
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১০:১৭ অপরাহ্ন
শিরোনাম :
তরিকুল ইসলামের ৮ম মৃ/ত্যু বার্ষিকীতে সাতক্ষীরা পৌর বিএনপির আলোচনা ও দোয়া কার্পাসডাঙ্গা ডিগ্রি কলেজে কলেজভিত্তিক মৌলিক প্রশিক্ষণ-২০২৬-এর উদ্বোধন সাতক্ষীরার ধুলিহরে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন বাকৃবিতে অনুষ্ঠিত ‘নেক্সকো ২০২৬’-এ রানার্সআপ খুকৃবি। সেনা সদস্য তিতাস হত্যার চার দিন পর থানায় মামলা, প্রধান আসামি রোহিঙ্গা ময়মনসিংহ জেলা পুলিশের ডিআই-১ জসীম উদ্দিনের অবসর উপলক্ষে বিদায় সংবর্ধনা শেখ হাসিনাকে উদ্দেশ করে রিজভী: ‘রক্তের দাগ মানুষ ভুলে যায়নি’ দুর্গাপুরে পর্যটন উন্নয়ন ও ব্যবস্থাপনা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত দুর্গাপুর সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদককে প্রাণনাশের হুমকি, থানায় জিডি টেস্টে প্রথম বাংলাদেশি হিসেবে ৭ হাজার রানের মাইলফলক স্পর্শ করলেন মুশফিক

ঝিকরগাছায় বাজারদর নিয়ন্ত্রণে অসাধু ব্যবসায়ী ও মজুদদারদের কঠোর হুঁশিয়ারি : প্রশাসন

মোঃ আজাদ হোসেন
  • প্রকাশের সময় : শনিবার, ১ মার্চ, ২০২৫
  • ২২৩ বার পঠিত

মোঃ আজাদ হোসেন, স্টাফ রিপোর্টার (যশোর) :

যশোরের ঝিকরগাছায় বাজারদর নিয়ন্ত্রণে রাখতে অসাধু ব্যবসায়ী ও মজুদদারদের প্রতি কঠোর হুঁশিয়ারি বার্তা দিয়েছেন উপজেলা প্রশাসন।

উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ কনফারেন্স রুমে অনুষ্ঠিত সভায় উপজেলা নির্বাহী অফিসার ভূপালী সরকারের সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি), পৌর প্রশাসক ও উপজেলা বাজারদর নিয়ন্ত্রণ কমিটির আহবায়ক নাভিদ সারওয়ার।
এসময় তিনি বলেন, আসন্ন রমজানের পবিত্রতা রক্ষার পাশাপাশি বাজারদর নিয়ন্ত্রণে রাখতে আমদানিকারক, উৎপাদক, ব্যবসায়ীবৃন্দসহ সকলের সহযোগিতা কামনা করেন। একই সাথে তিনি অসাধু ও অতি মুনাফালোভী মজুদদার ব্যবসায়ীদের প্রতি কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছেন। পবিত্র রমজানে সব শ্রেণিপেশার ভোক্তা সাধারণ যাতে সঠিক ওজন ও মানসম্মত নিত্যপণ্য কিনতে পারেন সেদিকে আমাদের নিয়মিত নজরদারি রাখতে হবে। আমরা ব্যবসায়ীদের সতর্কতামূলক নির্দেশনা প্রচারের ব্যবস্থা করছি। যদি কেউ আমাদের নির্দেশনা অমান্য করেন বা ব্যত্যয় ঘটান সে ক্ষেত্রে আমরা জরিমানা আদায়সহ কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
আলোচনা সভায় উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ জাহাঙ্গীর আলম, প্রাণিসম্পদ অফিসার ডা. মাসুমা আক্তার, ওসি তদন্ত আবু সাঈদ, আইসিটি অফিসার ও নির্বাসখোলা ইউনিয়ন পরিষদের প্রশাসক মাইনুল ইসলাম, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক, পৌরসেনেটারী কর্মকর্তা শহীদ আলম ও উপজেলা সেনেটারি কর্মকর্তার প্রতিনিধি জাকির হোসেনসহ আরও অনেকে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park