1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
ঘাটাইল-সারগদীঘি সড়কে গাছের গুঁড়ি ফেলে ৪ স্কুলবাসে ডাকাতি - বাংলাদেশ খবর প্রতিদিন
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১০:১৫ অপরাহ্ন
শিরোনাম :
তরিকুল ইসলামের ৮ম মৃ/ত্যু বার্ষিকীতে সাতক্ষীরা পৌর বিএনপির আলোচনা ও দোয়া কার্পাসডাঙ্গা ডিগ্রি কলেজে কলেজভিত্তিক মৌলিক প্রশিক্ষণ-২০২৬-এর উদ্বোধন সাতক্ষীরার ধুলিহরে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন বাকৃবিতে অনুষ্ঠিত ‘নেক্সকো ২০২৬’-এ রানার্সআপ খুকৃবি। সেনা সদস্য তিতাস হত্যার চার দিন পর থানায় মামলা, প্রধান আসামি রোহিঙ্গা ময়মনসিংহ জেলা পুলিশের ডিআই-১ জসীম উদ্দিনের অবসর উপলক্ষে বিদায় সংবর্ধনা শেখ হাসিনাকে উদ্দেশ করে রিজভী: ‘রক্তের দাগ মানুষ ভুলে যায়নি’ দুর্গাপুরে পর্যটন উন্নয়ন ও ব্যবস্থাপনা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত দুর্গাপুর সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদককে প্রাণনাশের হুমকি, থানায় জিডি টেস্টে প্রথম বাংলাদেশি হিসেবে ৭ হাজার রানের মাইলফলক স্পর্শ করলেন মুশফিক

ঘাটাইল-সারগদীঘি সড়কে গাছের গুঁড়ি ফেলে ৪ স্কুলবাসে ডাকাতি

খান আহম্মেদ হৃদয় পাশা
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
  • ৭১ বার পঠিত

খাঁন আহম্মেদ হৃদয় পাশা,
বিশেষ প্রতিনিধি
:
টাঙ্গাইলের ঘাটাইল-সাগরদীঘি সড়কের (লক্ষণের বাধা)
এলাকায় শিক্ষা সফরের ৪টি স্কুলবাসে ভয়াবহ ডাকাতির ঘটনা ঘটেছে।
মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) ভোরে এ ডাকাতির ঘটনা ঘটে।

এ সময় ডাকাতরা বাস থেকে লুট করেছে মালপত্র।
এ নিয়ে গত ১০ দিনে ঐ সড়কে তিনটি ডাকাতির ঘটনা ঘটল। ময়মনসিংহ বিভাগের ফুলবাড়িয়া উপজেলার
সোয়াইতপুর উচ্চ বিদ্যালয়ের অবস্থান ঘাটাইলের কাছাকাছি। মঙ্গলবার ভোরে চারটি বাস নিয়ে ওই স্কুলের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবক শিক্ষা সফরের জন্য রওনা দেন নাটোরের গ্নরিভ্যালি পার্কের উদ্দেশ্যে। ভোর সাড়ে চারটার দিকে বাস চারটি ঘাটাইল উপজেলার ঘাটাইল-সাগরদীঘি সড়কের সাগরদীঘি ইউনিয়নের (লক্ষণের বাধা)এলাকায় পৌঁছলে তারা ডাকাত দলের কবলে পড়েন।

এ বিষয়ে ঐ স্কুলের প্রধান শিক্ষক মোহাম্মদ খলিলুর রহমান জানান, বাস চলছিল দ্রুতগতিতে। হঠাৎ তিনিসহ অন্যরা খেয়াল করেন সড়কের মাঝ বরাবর গাছের গুঁড়ি। তিনি বুঝে ফেলেন এই কাজ ডাকাতদের। সতর্ক করেন সবাইকে। বন্ধ করে দেওয়া হয় গাড়ির জানালা ও গেট। কিছু বুঝে উঠার আগেই ১০ থেকে ১২ জনের একটি দল দেশীয় অস্ত্র নিয়ে আঘাত শুরু করে গাড়িতে। ডাকাতরা পেছনের গাড়ি থেকে তাদের মালামাল লুট করা শুরু করে। এরই মধ্যে তিনি ফোন করেন ৯৯৯ নম্বরে। অল্প সময়ের মধ্যে পুলিশ যায় ঘটনাস্থলে। ততক্ষণে তিনটি গাড়ির যাত্রীদের থেকে মালামাল লুট করা শেষ।
তিনি আরও জানান, ডাকাতরা নগদ টাকা নিয়ে গেছে দেড় লাখ। স্বর্ণ দেড় ভরি। স্মার্টফোন ১০টা। এ ঘটনায় মারধরের শিকার হয়েছেন অত্র বিদ্যালয়ের কম্পিউটার ল্যাব অপারেটর সাখাওয়াত হোসাইন রবিন(২৫) ও অভিভাবক শহিদুল্লাহ তালুকদার (৩৯)।

ঘাটাইল থানার অফিসার ইনচার্জ(ওসি)রকিবুল ইসলাম ঘটনার সত্যতা শিকার করে বলেন, ‘মঙ্গলবার ভোরে ঘাটাইল-সাগরদীঘি সড়কে গাছ ফেলে শিক্ষা সফরে যাওয়ার পথে ৪টি স্কুলবাসে ডাকাতির ঘটনা ঘটেছে। যতটুকু জানতে পেরেছি, সাতটি মোবাইল ও দুই হাজার ৭০০ টাকা নিয়ে গেছে ডাকাতরা। আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। এলাকার লোকদের নিয়ে বৈঠক করেছি। এ ঘটনায় কেউ অভিযোগ দেয়নি।’
স্থানীয় ইউপি সদস্য লিয়াকত হোসেন বলেন, ‘মাঝে মধ্যেই ওইস্থানে (লক্ষণের বাধা)এলাকায় ডাকাতির ঘটনা ঘটে। আজও একই স্থানে ডাকাতি হয়েছে।’

উল্লেখ্য, এর আগে ১৫ ফেব্রুয়ারি রাত দেড়টার দিকে একই সড়কের সন্ধানপুর ইউনিয়নের ফকিরচালা এলাকায় ডাকাতির ঘটনা ঘটে। ডাকাতদের কবলে পড়ে ১০টি ট্রাক,সিএনজি ও মোটরসাইকেল।
ডাকাতরা চালকদের কাছ থেকে নগদ টাকাসহ স্মার্টফোন লুট করে নিয়ে যায়। ভাঙচুর করা হয় যানবাহন।
এছাড়াও মারধরের শিকার হন চালকসহ গাড়ির স্টাফ।

এদিকে স্কুলবাসে এমন লোমহর্ষক ডাকাতির ঘটনায়,টাঙ্গাইলের প্রতিটি উপজেলা জুড়ে আতংক ছড়িয়ে পড়ছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park