1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
পিরোজপুরে আগুনে ৩০ দোকান পুড়ে ছাই। - বাংলাদেশ খবর প্রতিদিন
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১১:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
তরিকুল ইসলামের ৮ম মৃ/ত্যু বার্ষিকীতে সাতক্ষীরা পৌর বিএনপির আলোচনা ও দোয়া কার্পাসডাঙ্গা ডিগ্রি কলেজে কলেজভিত্তিক মৌলিক প্রশিক্ষণ-২০২৬-এর উদ্বোধন সাতক্ষীরার ধুলিহরে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন বাকৃবিতে অনুষ্ঠিত ‘নেক্সকো ২০২৬’-এ রানার্সআপ খুকৃবি। সেনা সদস্য তিতাস হত্যার চার দিন পর থানায় মামলা, প্রধান আসামি রোহিঙ্গা ময়মনসিংহ জেলা পুলিশের ডিআই-১ জসীম উদ্দিনের অবসর উপলক্ষে বিদায় সংবর্ধনা শেখ হাসিনাকে উদ্দেশ করে রিজভী: ‘রক্তের দাগ মানুষ ভুলে যায়নি’ দুর্গাপুরে পর্যটন উন্নয়ন ও ব্যবস্থাপনা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত দুর্গাপুর সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদককে প্রাণনাশের হুমকি, থানায় জিডি টেস্টে প্রথম বাংলাদেশি হিসেবে ৭ হাজার রানের মাইলফলক স্পর্শ করলেন মুশফিক

পিরোজপুরে আগুনে ৩০ দোকান পুড়ে ছাই।

মো: মেহেদী হাসান
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
  • ২৯৪ বার পঠিত

মো:মেহেদী হাসান
জেলা প্রতিনিধি, পিরোজপুর

পিরোজপুর জেলার নেছারাবাদ উপজেলার মিয়ারহাট বন্দরের মাছ বাজার সংলগ্ন এলাকায় আগুনে ৩০টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় শত কোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি ব্যবসায়ীদের।

মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) ভোর সাড়ে ৫টার দিকে এ আগুন লাগার ঘটনা ঘটে। পরে বরিশাল, বানারীপাড়া, পিরোজপুর, কাউখালি ও নেছারাবাদ ফায়ার সার্ভিসের ৫ ইউনিট প্রায় ৩ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।বরিশাল ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত সহকারী পরিচালক মো. বেলাল উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা যায়, ভোর সাড়ে ৫টার দিকে বাজারের মাসুদ নামে এক ইলেকট্রনিক্স ব্যবসায়ীর দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। পরে মসজিদের মাইক থেকে আগুন নেভাতে এলাকাবাসীর সহায়তা চাওয়া হয়। একই সঙ্গে নেছারাবাদ ফায়ার সার্ভিসকে ফোন দিলে প্রথমে নেছারাবাদ ফায়ার সার্ভিস পরে বরিশাল, বানারীপাড়া, পিরোজপুর ও কাউখালী ফায়ার স্টেশন কর্মীরা এসে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে আগুন নেভানোর কাজ করেন। ততক্ষণে বাজারের প্রায় ৩০টি দোকান পুড়ে যায়। তবে এ আগুনের ঘটনায় হতাহতের কোন খবর পাওয়া যায়নি।

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী আমির হোসেন বলেন, ভোর সাড়ে ৫টার দিকে আগুন লাগার খবর পেয়ে আমি দোকানে যাই। গিয়ে দেখি আমার দোকানে আগুন জ্বলছে। কোনো মালামাল বের করতে পারিনি। আমার দুটি দোকান ছিল। দুটি দোকানই পুড়ে ছাই হয়ে গেছে।

মিয়ারহাট বাজার সমিতির সাধারণ সম্পাদক বাদল বেপারী বলেন, ভোর সাড়ে ৫টার দিকে আগুন লাগে। এতে আমাদের বাজারের প্রায় ৩০টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এতে আনুমানিক শতকোটি টাকার ক্ষতি হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park