1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
নিখোঁজের তিন দিন পর নদীতে ভেসে উঠল বৃদ্ধের মরদেহ  - বাংলাদেশ খবর প্রতিদিন
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১০:১৭ অপরাহ্ন
শিরোনাম :
তরিকুল ইসলামের ৮ম মৃ/ত্যু বার্ষিকীতে সাতক্ষীরা পৌর বিএনপির আলোচনা ও দোয়া কার্পাসডাঙ্গা ডিগ্রি কলেজে কলেজভিত্তিক মৌলিক প্রশিক্ষণ-২০২৬-এর উদ্বোধন সাতক্ষীরার ধুলিহরে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন বাকৃবিতে অনুষ্ঠিত ‘নেক্সকো ২০২৬’-এ রানার্সআপ খুকৃবি। সেনা সদস্য তিতাস হত্যার চার দিন পর থানায় মামলা, প্রধান আসামি রোহিঙ্গা ময়মনসিংহ জেলা পুলিশের ডিআই-১ জসীম উদ্দিনের অবসর উপলক্ষে বিদায় সংবর্ধনা শেখ হাসিনাকে উদ্দেশ করে রিজভী: ‘রক্তের দাগ মানুষ ভুলে যায়নি’ দুর্গাপুরে পর্যটন উন্নয়ন ও ব্যবস্থাপনা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত দুর্গাপুর সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদককে প্রাণনাশের হুমকি, থানায় জিডি টেস্টে প্রথম বাংলাদেশি হিসেবে ৭ হাজার রানের মাইলফলক স্পর্শ করলেন মুশফিক

নিখোঁজের তিন দিন পর নদীতে ভেসে উঠল বৃদ্ধের মরদেহ 

মুকিম উদ্দিন
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
  • ৬৯ বার পঠিত

মোঃ মুকিম উদ্দিন জগন্নাথপুর প্রতিনিধি

সুনামগঞ্জের জগন্নাথপুরে নিখোঁজের তিনদিন পর সিরাজ মিয়া (৬৫) নামের এক বৃদ্ধের মরদেহ নদী থেকে উদ্ধার করা হয়েছ।

আজ সোমবার (২৪ ফেব্রুয়ারি)  বিকেল তিনটার দিকে উপজেলার নলজুর নদীর বাদাউড়া এলাকা থেকে ওই বৃদ্ধের মরদেহ উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয়রা জানান, উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের ঘোষগাঁও গ্রামের বৃদ্ধ সিরাজ মিয়া গত শুক্রবার (২২ ফেব্রুয়ারি) বিকেলে বাড়ির পাশে নলজুর নদীর বাদাউড়া এলাকায় বরই পারতে গিয়ে নিখোঁজ হন।
পরিবারের লোকজন ও স্বজনরা খোঁজাখুজি করতে গিয়ে নদীর পারের বরই গাছের নিচে বৃদ্ধের পরনের জামা দেখতে পেয়ে ধারনা হয় নদীর পানিতে পড়ে ডুবে গেছেন।
পরে এলাকাবাসীর সহযোগিতায় ডুবুরী দল এনে উদ্ধারের চেষ্টা চালান। নিখোঁজের তিনদিন পর সোমবার বিকেলে নদীতে লাশ ভেসে উঠলে স্থানীয়রা বিষয়টি জগন্নাথপুর থানা পুলিশকে অবহিত করেন।

স্থানীয় ওয়ার্ড মেম্বার (ইউপি সদস্য) নুরুল হক বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, তিনদিন পূর্বে গাছ থেকে বরই পারতে গিয়ে তিনি নিখোঁজ হন। গতকাল লাশ ভেসে উঠে।

জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজ ইমতিয়াজ ভূঁইয়া বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করেছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park