1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
মিয়ানমার থেকে অনুপ্রবেশকালে দালাল আটক ও ২৮ রোহিঙ্গা উদ্ধার - বাংলাদেশ খবর প্রতিদিন
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১০:১৯ অপরাহ্ন
শিরোনাম :
তরিকুল ইসলামের ৮ম মৃ/ত্যু বার্ষিকীতে সাতক্ষীরা পৌর বিএনপির আলোচনা ও দোয়া কার্পাসডাঙ্গা ডিগ্রি কলেজে কলেজভিত্তিক মৌলিক প্রশিক্ষণ-২০২৬-এর উদ্বোধন সাতক্ষীরার ধুলিহরে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন বাকৃবিতে অনুষ্ঠিত ‘নেক্সকো ২০২৬’-এ রানার্সআপ খুকৃবি। সেনা সদস্য তিতাস হত্যার চার দিন পর থানায় মামলা, প্রধান আসামি রোহিঙ্গা ময়মনসিংহ জেলা পুলিশের ডিআই-১ জসীম উদ্দিনের অবসর উপলক্ষে বিদায় সংবর্ধনা শেখ হাসিনাকে উদ্দেশ করে রিজভী: ‘রক্তের দাগ মানুষ ভুলে যায়নি’ দুর্গাপুরে পর্যটন উন্নয়ন ও ব্যবস্থাপনা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত দুর্গাপুর সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদককে প্রাণনাশের হুমকি, থানায় জিডি টেস্টে প্রথম বাংলাদেশি হিসেবে ৭ হাজার রানের মাইলফলক স্পর্শ করলেন মুশফিক

মিয়ানমার থেকে অনুপ্রবেশকালে দালাল আটক ও ২৮ রোহিঙ্গা উদ্ধার

টেকনাফ প্রতিনিধি
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
  • ৬৬ বার পঠিত

টেকনাফ কক্সবাজার প্রতিনিধি //
মিয়ানমার থেকে অনুপ্রবেশ কালে টেকনাফের বাহারছড়া মাথাভাঙ্গা এলাকা থেকে ২৮ জন রোহিঙ্গা নারী-পুরুষ ও শিশুসহ দুই দালালকে উদ্ধার করে কোস্টগার্ডের কাছে হস্তান্তর করেছে স্থানীয়রা‌। এ সময় দুইজনকে আটক করা হয়। আজ সোমবার দুপুর দেড়টার দিকে টেকনাফের বাহারছড়া ইউনিয়নের মাথাভাঙা নৌঘাট এলাকা থেকে তাদের উদ্ধার করা হয়।

আটক দুই বাংলাদেশি হল- কক্সবাজারের কুতুবদিয়া উপজেলার বড়ঘোপ এলাকার বাসিন্দা মৃত মহিজুল আলমের ছেলে মো. আলমগীর এবং একই উপজেলার পশ্চিম চরপাড়া এলাকার বাসিন্দা কবির আহমদের ছেলে নছরত আলী।

কোস্টগার্ড সূত্রে জানা যায়, সোমবার দুপুরে টেকনাফে বাহারছড়া ইউনিয়নের মাথাভাঙ্গা উপকূলীয় এলাকা দিয়ে একটি মাছ ধরার ট্রলার ও দুই জন বাংলাদেশিসহ ৩০ জন রোহিঙ্গা নারী-পুরুষ ও শিশু অনুপ্রবেশ করে। এমন সংবাদে স্থানীয়দের সহযোগিতায় রোহিঙ্গাদের উদ্ধার করে কোস্টগার্ডের কাছে হস্তান্তর করা হয়। আটকদের মধ্যে দুই বাংলাদেশিসহ ১০ জন পুরুষ, ৫ জন নারী ও ১৫ জন শিশু রয়েছে।

আটক রোহিঙ্গাদের বিজিবির কাছে হস্তান্তর করা হবে বলে জানিয়েছেন কোস্টগার্ড।

এ বিষয়ে টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ এহসান উদ্দিন জানান, মিয়ানমার থেকে বাংলাদেশে অনুপ্রবেশকালে ২৮ জন রোহিঙ্গা নাগরিক উদ্ধার ও দুইজন দালালকে আটকের খবর শুনেছি। বিষয়টি নিয়ে বিজিবি ও কোষ্টগার্ড কাজ করছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park