
স্টাফ রিপোর্টার মোঃ রাজু শেখ
চট্টগ্রাম নগরে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করা হয়েছে। তাঁর নাম মো. আলাউদ্দিন (৩৬)। গতকাল শনিবার দিবাগত রাত দুইটার দিকে চট্টগ্রামের হালিশহর থানার বসুন্ধরা আবাসিক এলাকায় এই হত্যাকাণ্ড সংঘটিত হয়। এ ঘটনায় আলাউদ্দিনের স্ত্রী নুর জাহানকে আটক করেছে পুলিশ।
এলাকাবাসী থেকে জিজ্ঞাসা করলে জানায় : তার স্ত্রী তাকে ঘুমের ঘরেই কুপিয়ে হত্যা করে পরে আমরা পুলিশকে খবর দেই তখন দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আলাউদ্দিনের লাশ উদ্ধার করে হত্যাকাণ্ডে ব্যবহৃত দা উদ্ধারসহ নুর জাহানকে গ্রেপ্তার করা পুলিশ
নিহত আলাউদ্দিন পেশায় দিনমজুর। নোয়াখালীর সোনাইমুড়ী থানার মতি আলম বাজারের মইন উদ্দিনের ছেলে তিনি। পুলিশ বলছে, নুর জাহান স্বামী আলাউদ্দিনকে কুপিয়ে হত্যা করেছেন। তাঁকে না জানিয়ে পঞ্চম বিয়ে করায় ক্ষোভ থেকে স্বামীকে হত্যা করেন নুর জাহান।
হালিশহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান সাংবাদিকদের জানান: পারিবারিক জেদের কারণে স্বামীকে দা দিয়ে কুপিয়ে হত্যা করেছেন স্ত্রী। স্বামী আলাউদ্দিন প্রতিনিয়ত একেক ধরনের কাজ করতেন। কখনো রিকশা চালিয়ে আবার কখনো ইটভাটায় কাজ করে সংসার চালাতেন। নিহত আলাউদ্দিনের লাশ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় তাঁর ভাই মামলার প্রস্তুতি নিচ্ছেন।
ওসি আরও বলেন, আটক নুর জাহান নিহত আলাউদ্দিনের চতুর্থ স্ত্রী। এর আগের তিন স্ত্রীকে তালাক দিয়েছেন তিনি ৯ বছর আগে নুর জাহান ও আলাউদ্দিনের বিয়ে হয়। তাঁদের একটি সন্তান রয়েছে। দেড় মাস আগে স্ত্রী নুর জাহানকে না জানিয়ে পঞ্চম বিয়ে করেন আলাউদ্দিন। সেই স্ত্রীকে গ্রামের বাড়িতে রাখেন। সম্প্রতি বিষয়টি জানতে পারেন নুর জাহান আর এই ক্ষোভ থেকে দা দিয়ে কুপিয়ে স্বামীকে খুন করার কথা প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন নুর জাহান তবে এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলছে। তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।