1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
চারঘাটে গমের ভালো ফলনের আশা করছেন কৃষকরা - বাংলাদেশ খবর প্রতিদিন
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৭:২০ অপরাহ্ন
শিরোনাম :
কার্পাসডাঙ্গা ডিগ্রি কলেজে কলেজভিত্তিক মৌলিক প্রশিক্ষণ-২০২৬-এর উদ্বোধন সাতক্ষীরার ধুলিহরে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন বাকৃবিতে অনুষ্ঠিত ‘নেক্সকো ২০২৬’-এ রানার্সআপ খুকৃবি। সেনা সদস্য তিতাস হত্যার চার দিন পর থানায় মামলা, প্রধান আসামি রোহিঙ্গা ময়মনসিংহ জেলা পুলিশের ডিআই-১ জসীম উদ্দিনের অবসর উপলক্ষে বিদায় সংবর্ধনা শেখ হাসিনাকে উদ্দেশ করে রিজভী: ‘রক্তের দাগ মানুষ ভুলে যায়নি’ দুর্গাপুরে পর্যটন উন্নয়ন ও ব্যবস্থাপনা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত দুর্গাপুর সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদককে প্রাণনাশের হুমকি, থানায় জিডি টেস্টে প্রথম বাংলাদেশি হিসেবে ৭ হাজার রানের মাইলফলক স্পর্শ করলেন মুশফিক শেখ হাসিনাকে কোনো পাসপোর্ট দেবে না সরকার: হুমায়ুন কবির

চারঘাটে গমের ভালো ফলনের আশা করছেন কৃষকরা

মৌসুমী দাস
  • প্রকাশের সময় : বুধবার, ১৯ ফেব্রুয়ারি, ২০২৫
  • ৯৮ বার পঠিত

মৌসুমী দাস, স্টাফ রিপোর্টার রাজশাহীঃ

চলতি রবি মৌসুমে গত বছরের তুলনায় এবার ফলন ভাল হওয়ায় গম চাষে আগ্রহী হয়েছেন রাজশাহীর চারঘাট উপজেলার কৃষকরা। আবহাওয়া অনুকূল থাকলে এ বছর গমের ফলন ভাল হবে বলে মনে করছেন তারা।

বুধবার (১৯ ফেব্রুয়ারী) সকালে উপজেলার বিভিন্ন মাঠে গিয়ে গম চাষিদের সাথে কথা বলে জানা গেছে, গমে রোগবালাইয়ের আক্রমণ কম হয়। সেচ ও সার কম লাগে তাই উৎপাদন ব্যয়ও কম। আবাহাওয়া অনুকূলে থাকলে সঠিক পরিচর্যায় প্রতি বিঘায় ১৫ থেকে ১৭ মণ পর্যন্ত গম উৎপাদিত হবে। ফসলের মাঠে এবার কোন ব্লাষ্টরোগের লক্ষণ দেখা যায়নি, গম বীজ ও সার পেয়ে গম চাষে কৃষকদের আগ্রহ বাড়ছে বলে তারা জানান।

উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিদিব আল মামুন হাসান বলেন, এবার উপজেলায় ৫ হাজার ৩৫০ হেক্টর জমিতে গমের আবাদ হয়েছে। তাদের প্রণোদনা মূলক কৃষকদের মাঝে ২০ কেজি করে গমের বীজ, ১০ কেজি ডিএপি, ১০ কেজি পটাশ সার বিতরণ কর হয়। তিনি আরও বলেন, কোন সংক্রামক না থাকায় উচ্চ ফলনশীল বারি ৩০,৩২,৩৩ জাতের গম বাম্পার ফলন হবে বলে আশা করা যাচ্ছে। তুলনামুলক ভাবে গত বছরের চেয়ে এবারের লক্ষ্যমাত্রার বেশী গম চাষ হয়েছে বলে তিনি জানান।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park