1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
নাজিরপুর উপজেলার চাঞ্চল্যকর লক্ষ্মী রানী হত্যা মামলার সন্দেহভাজন ৫ আসামি গ্রেফতার - বাংলাদেশ খবর প্রতিদিন
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৮:১৮ অপরাহ্ন
শিরোনাম :
তরিকুল ইসলামের ৮ম মৃ/ত্যু বার্ষিকীতে সাতক্ষীরা পৌর বিএনপির আলোচনা ও দোয়া কার্পাসডাঙ্গা ডিগ্রি কলেজে কলেজভিত্তিক মৌলিক প্রশিক্ষণ-২০২৬-এর উদ্বোধন সাতক্ষীরার ধুলিহরে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন বাকৃবিতে অনুষ্ঠিত ‘নেক্সকো ২০২৬’-এ রানার্সআপ খুকৃবি। সেনা সদস্য তিতাস হত্যার চার দিন পর থানায় মামলা, প্রধান আসামি রোহিঙ্গা ময়মনসিংহ জেলা পুলিশের ডিআই-১ জসীম উদ্দিনের অবসর উপলক্ষে বিদায় সংবর্ধনা শেখ হাসিনাকে উদ্দেশ করে রিজভী: ‘রক্তের দাগ মানুষ ভুলে যায়নি’ দুর্গাপুরে পর্যটন উন্নয়ন ও ব্যবস্থাপনা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত দুর্গাপুর সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদককে প্রাণনাশের হুমকি, থানায় জিডি টেস্টে প্রথম বাংলাদেশি হিসেবে ৭ হাজার রানের মাইলফলক স্পর্শ করলেন মুশফিক

নাজিরপুর উপজেলার চাঞ্চল্যকর লক্ষ্মী রানী হত্যা মামলার সন্দেহভাজন ৫ আসামি গ্রেফতার

পরীক্ষামূলক প্রতিনিধি
  • প্রকাশের সময় : বুধবার, ১৯ ফেব্রুয়ারি, ২০২৫
  • ৬৬ বার পঠিত

মোঃমেহেদী হাসান
নাজিরপুর উপজেলা প্রতিনিধি, পিরোজপুর।

পিরোজপুর জেলার নাজিরপুর উপজেলার চাঞ্চল্যকর লক্ষ্মী রানী হত্যা মামলার ৫ আসামিকে পুলিশ বিশেষ অভিযান চালিয়ে ১৭ ফেব্রুয়ারি গভীর রাতে গ্রেফতার করে বিজ্ঞ আদালতে প্রেরণ করলে আদালত জেল হাজতে পাঠাতে বলে।এ ব্যাপারে নাজিপুর থানার অফিসার ইনচার্জ আব্দুল্লাহ আল মাহমুদ ফরিদ ভূঁইয়া এর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি এক প্রতিনিধিকে জানান মামলার তদন্তকারী কর্মকর্তা এস আই মোশারফ হোসেন বিশেষ অভিযানের মাধ্যমে নিবিড় তদন্তে প্রাপ্ত খবরের মাধ্যমে ৫ আসামিকে গ্রেপ্তার করেছেন। গ্রেফতারকৃত আসামীরা হলেন (১) সোহেল শেখ (২৭) পিতা মৃত আফতাব উদ্দিন শেখ (২) সাইদুল ইসলাম শহিদুল (৩০) পিতা আবু বক্কর (৩) ইয়ার হোসেন ফকির (২৬) পিতা আজিবর (৪) শহীদ হাওলাদার (৪০) পিতা আজিত হাওলাদার (৫) মিজানুর রহমান মাঝি (২৫) সবার ঠিকানা চৌঠাই মহল,নাজিরপুর।অফিসার ইনচার্জ আরো বলেন এই হত্যার মাস্টারমাইন্ড কে গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।যদিও হত্যার শিকার লক্ষ্মী রানীর ছোট ছেলের দাবি তার বড় ভাই এডভোকেট তাপস ভক্ত মূল পরিকল্পনাকারী।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park