
মোঃজাকারিয়া হোসেন
শাহজাদপুর সিরাজগঞ্জ প্রতিনিধি:
“আসুন শীতার্ত মানুষের পাশে দাঁড়াই” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সিরাজগঞ্জ জেলার শাহজাদপুরে আশা চ্যারিটি ফাউন্ডেশনের উদ্যোগে উপজেলার বিভিন্ন ইউনিয়নের ১০০০ গরীব অসহায় দুস্থ মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।
১৭ ফেব্রুয়ারি-২০২৫ইং সোমবার দুপুরে শাহজাদপুর উপজেলা হল রুমে পৌর বিএনপির সাবেক সভাপতি ইমদাদুল হক নওশাদের সভাপতিত্বে এবং উপজেলা যুবদলের সদস্য সচিব আব্দুল্লাহ আল মাহমুদের সঞ্চালনায় উক্ত কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আশা চ্যারিটি ফাউন্ডেশনের প্রেসিডেন্ট জনাব মোঃ আকাশ রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শাহজাদপুর উপজেলা নির্বাহী অফিসার জনাব মোঃ কামরুজ্জামান, শাহজাদপুর সরকারি কলেজের অধ্যক্ষ জনাব মোঃ আব্দুর রাজ্জাক, শাহজাদপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা জনাব মোঃ আসলাম আলী, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জনাব আরিফুজ্জামান আরিফ, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আইয়ুব আলী, শাহজাদপুরে সকল ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সংবাদকর্মী প্রমুখ। ‘