1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
মহেশখালীতে অবৈধভাবে পাহাড় কাটায়  স্কেভেটরসহ ২টি ডাম্পার গাড়ী জব্দ!  - বাংলাদেশ খবর প্রতিদিন
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৭:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
কার্পাসডাঙ্গা ডিগ্রি কলেজে কলেজভিত্তিক মৌলিক প্রশিক্ষণ-২০২৬-এর উদ্বোধন সাতক্ষীরার ধুলিহরে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন বাকৃবিতে অনুষ্ঠিত ‘নেক্সকো ২০২৬’-এ রানার্সআপ খুকৃবি। সেনা সদস্য তিতাস হত্যার চার দিন পর থানায় মামলা, প্রধান আসামি রোহিঙ্গা ময়মনসিংহ জেলা পুলিশের ডিআই-১ জসীম উদ্দিনের অবসর উপলক্ষে বিদায় সংবর্ধনা শেখ হাসিনাকে উদ্দেশ করে রিজভী: ‘রক্তের দাগ মানুষ ভুলে যায়নি’ দুর্গাপুরে পর্যটন উন্নয়ন ও ব্যবস্থাপনা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত দুর্গাপুর সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদককে প্রাণনাশের হুমকি, থানায় জিডি টেস্টে প্রথম বাংলাদেশি হিসেবে ৭ হাজার রানের মাইলফলক স্পর্শ করলেন মুশফিক শেখ হাসিনাকে কোনো পাসপোর্ট দেবে না সরকার: হুমায়ুন কবির

মহেশখালীতে অবৈধভাবে পাহাড় কাটায়  স্কেভেটরসহ ২টি ডাম্পার গাড়ী জব্দ! 

সুমন চন্দ্র দে
  • প্রকাশের সময় : সোমবার, ১৭ ফেব্রুয়ারি, ২০২৫
  • ৮৮ বার পঠিত

সুমন চন্দ্র দে, মহেশখালী (কক্সবাজার) প্রতিনিধি-

কক্সবাজারের মহেশখালীতে অবৈধভাবে পাহাড় কাটায় বন বিভাগ অভিযান চালিয়ে একটি স্কেভেটর ও ২টি ডাম্পার গাড়ী জব্দ করেছে মহেশখালী বন বিভাগ।

১৬ ফেব্রুয়ারি (রবিবার) বিকেল সাড়ে তিনটায় উপজেলার ছোট মহেশখালী ইউনিয়নের গলাছিপা নামক ঘোনা এলাকায় অভিযান পরিচালনা করেন মহেশখালী রেঞ্জ কর্মকর্তা এসএম এনামুল হক এর নেতৃত্বে একদল বন বিভাগের স্টাফ।

জানা যায়,ছোট মহেশখালী গলাছিপা  ঘোনায় একটি পাহাড় স্কেভেটর দিয়ে কেটে ডাম্পার গাড়ী দিয়ে মাটি পাচার করে আসছিল। এমন সংবাদের ভিত্তিতে বন বিভাগ অভিযান চালায়। এ সময় ১টি স্কেভেটর, ও ২টি মাটি ভর্তি ডাম্পার গাড়ী জব্দ করে বন বিভাগের কার্যালয়ে নিয়ে আসা হয়।

মহেশখালী রেঞ্জকর্মকর্তা এসএম এনামুল হক জানান, খবর পেয়ে গলাছিপা ঘোনায় অভিযান চালিয়ে পাহাড়কাটা অবস্থায় একটি স্কেভেটর ও ২টি ডাম্পার জব্দ করা হয়।

এসময় যারা পাহাড় কাটছে তারা পালিয়ে যাওয়ায় তাদের আটক করা সম্ভব হয়নি। এছাড়া তিনি পাহাড় খেকোদের বিরুদ্ধে এ অভিযান অব্যাহত থাকবে বলেও নিশ্চিত করেন এবং সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করার প্রক্রিয়াধীন বলে জানান।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park