1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
শ্রীবরদীর চারণ সাংবাদিক মরহুম বকুলের শোকাহত পরিবারের পাশে মোহনা টেলিভিশন  - বাংলাদেশ খবর প্রতিদিন
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৭:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
নিষিদ্ধ প্লাটফর্ম avrixlabs.online(ক্রস মার্কেট) দ্বারা প্রায় ২ হাজার ১০০ কোটি টাকা পাচারের আশঙ্কা! নিঃস্ব হওয়ার ঝুঁকিতে লাখো মানুষ। সিরাজগঞ্জে সন্ত্রাসবিরোধী মামলায় ছাত্রলীগের ৩ নেতা গ্রেপ্তার সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশ-এর কুমিল্লা জেলা ইউনিটের অনুমোদন। ঠাকুরগাঁওয়ে মাদকসহ আটক ৩ দিনাজপুর বীরগঞ্জে মরহুম বজলুর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের মেগা ফাইনাল অনুষ্ঠিত। বান্দরবান জেলায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন  পাঁচবিবির আয়মা রসুলপুর ইউনিয়নে ফ্যামিলি কার্ডের জরিপ কার্যক্রমের উদ্বোধন মতামত: বাংলার মহাজনী ব্যবস্থা ও সমাজে এর প্রভাব  তরিকুল ইসলামের ৮ম মৃ/ত্যু বার্ষিকীতে সাতক্ষীরা পৌর বিএনপির আলোচনা ও দোয়া কার্পাসডাঙ্গা ডিগ্রি কলেজে কলেজভিত্তিক মৌলিক প্রশিক্ষণ-২০২৬-এর উদ্বোধন

শ্রীবরদীর চারণ সাংবাদিক মরহুম বকুলের শোকাহত পরিবারের পাশে মোহনা টেলিভিশন 

সোহেল রানা
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৭ জানুয়ারি, ২০২৫
  • ১৬৬ বার পঠিত

এসডি সোহেল রানা স্টাফ রিপোর্টার,

বেসরকারি স্যাটেলাইট টিভি চ্যানেল মোহনা টেলিভিশনের শেরপুর জেলা প্রতিনিধি ও শ্রীবরদী প্রেসক্লাবের সভাপতি মরহুম রেজাউল করিম বকুলের শোকাহত পরিবারের পাশে এসে দাঁড়িয়েছেন মোহনা টেলিভিশন। 

গত ১৬ ই জানুয়ারী বৃহস্পতিবার বিকেলে 

শ্রীবরদী  উপজেলার তাতিহাটি ইউনিয়নের গেরামারা গ্রামের প্রয়াত বকুলের গ্রামের বাড়িতে আসেন মোহনা টিভির ডেক্স  ইনচার্জ ও বিশিষ্ট উপস্থাপক মো মাহমুদ হোসেন। 

পরে মরহুমের কবর জিয়ারত শেষে তার শোকাহত 

পরিবারের সাথে সার্বিক বিষয় নিয়ে মতবিনিময় করেন মোহনা টিভির দায়িত্বশীল এ কর্মকর্তা। 

শোকাহত পরিবারবর্গের হাতে তুলে দেয়া হয় মোহনা টিভি কর্তৃক অনুদান হিসেবে নগদ দু লক্ষ টাকা। 

এসময় শেরপুর  প্রেসক্লাবের সাবেক সভাপতি ও

শেরপুর জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এডভোকেট রফিকুল ইসলাম আধাঁর,

শ্রীবরদী প্রেস ক্লাব সাধারণ সম্পাদক ও মাই টিভি শেরপুর জেলা প্রতিনিধি তারেক মুহম্মদ আব্দুল্লাহ রানা, টিভি চ্যানেল news24 ও দৈনিক আজকের পত্রিকার শেরপুর জেলা প্রতিনিধি জুবাইদুল ইসলাম, মোহনা টিভির ময়মনসিংহ জেলা প্রতিনিধি  মফিজ উদ্দিন, জামালপুর প্রতিনিধি ওসমান হারুনী ,  নব যোগদান কৃত শেরপুর  জেলা প্রতিনিধি প্লাবন সরকার, সমাজসেবক হাসান বিদ্যুৎ, নারী উদ্যোক্তা জেরিন, সংবাদ কর্মী খোকন, জয়ন্ত, মরহুম সাংবাদিক বকুলের মেয়ের জামাতা

এএসআই সাদ্দাম হোসেন সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park