1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
শাহজাদপুরে গাঁজা সেবনে নিষেধ করায় বখাটেদের হামলায় প্রবাসীর মৃত্যু। - বাংলাদেশ খবর প্রতিদিন
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৭:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
বেলকুচিতে প্রশাসনের অভিযানের পরও থামছে না ডাইং কারখানার দূষণ নারীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মিনি ম্যারাথন প্রতিযোগিতা আয়োজনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে আট দফা দাবিতে জাতীয় প্রেসক্লাবে শিক্ষক কর্মচারী ঐক্যজোটের সংবাদ সম্মেলন পাঁচবিবিতে ভারতীয় সিরাপ ও ইয়াবাসহ আটক ৩ পাঁচবিবিতে উচ্চতা ৪ ফুট তবু থেমে নেই জীবনযুদ্ধ ১৬ বছর ধরে পরিশ্রমে সংসার চালান আল-আমিন ইউনিয়ন পরিষদ নির্বাচনে কলকলিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব মুহিত মিয়ার নির্বাচনী মতবিনিময় সভা  সাতক্ষীরায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত বাগমারায় সাংবাদিকের ফেসবুক আইডি হ্যাক করে ৪০ হাজার টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র ​সাতক্ষীরা সীমান্তে অভিনব কায়দা: মলদ্বারে লুকিয়ে পাচারের সময় ১.৫৫ কোটি টাকার স্বর্ণসহ ভারতীয় নাগরিক আটক পাবিপ্রবিতে ডিবেটিং সোসাইটির কমিটি নিয়ে বিতর্ক, আলোচনায় শিবির সভাপতি

শাহজাদপুরে গাঁজা সেবনে নিষেধ করায় বখাটেদের হামলায় প্রবাসীর মৃত্যু।

শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৯ জানুয়ারি, ২০২৫
  • ২২৪ বার পঠিত

শাহজাদপুরে গাঁজা সেবনে নিষেধ করায় বখাটেদের হামলায় প্রবাসীর মৃত্যু।

শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি:

সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলার পুঠিয়া গ্ৰামে বাড়ির পাশে গাঁজা সেবনে নিষেধ করায় বখাটেদের হামলায় আলিমুদ্দিন সরকার (৫৫) নামের এক প্রবাসীর মৃত্যুর ঘটনা ঘটেছে।

৭জানুয়ারি (মঙ্গলবার) রাত ৯টায় উপজেলার পুঠিয়া সরকার পাড়ায় এই ঘটনা ঘটে, নিহত আজিমুদ্দিন সরকার ওই গ্রামের মৃত মোসলেম উদ্দিন সরকারের ছেলে। তিনি দীর্ঘদিন মালয়েশিয়া থাকার পর গতবছর দেশে ফেরেন। ঘটনার পরে এলাকা বাসীর ধাওয়ায় হামলা কারী বখাটেরা (পাবনা ল ১১-৬৬৬৪) নাম্বারের একটি সুজুকি জিক্সার মোটরসাইকেল ফেলে পালিয়ে যায়।

খবর পেয়ে শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ মোঃ আসলাম আলীর নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে উপস্থিত হয়।

এলাকাবাসী ও নিহতের স্বজনেরা অভিযোগ করে বলেন, দীর্ঘদিন যাবৎ পার্শ্ববর্তী ডায়া গ্রামের বেশকিছু বখাটে যুবক রাতের বেলায় ওই গ্রামে গিয়ে নেশাজাতীয় দ্রব্য সেবন ও গ্রামবাসীদের উত্যক্ত করে। মঙ্গলবার রাতে তাদের মাদক সেবনে নিষেধ করায় তারা উত্তেজিত হয়ে আজিমুদ্দিনকে মারধর করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে এলাকাবাসী বখাটেদের ধাওয়া দিলে তারা পালিয়ে যায়।

এই বিষয়ে শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ মোঃ আসলাম আলী বলেন, খবর পেয়ে ঘটনা স্থলে উপস্থিত হয়ে নিহতের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয় এবং ফেলে যাওয়া মোটর সাইকেলটি জব্দ করা হয়। সিরাজগঞ্জ শেখ ফজিলাতুন্নেসা মুজিব ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হবে। এই ঘটনায় থানায় একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park