1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
৫২ হাজার নিষিদ্ধ সিগারেটসহ আটক-২ - বাংলাদেশ খবর প্রতিদিন
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০২:২৭ অপরাহ্ন
শিরোনাম :
সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশ-এর কুমিল্লা জেলা ইউনিটের অনুমোদন। ঠাকুরগাঁওয়ে মাদকসহ আটক ৩ দিনাজপুর বীরগঞ্জে মরহুম বজলুর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের মেগা ফাইনাল অনুষ্ঠিত। বান্দরবান জেলায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন  পাঁচবিবির আয়মা রসুলপুর ইউনিয়নে ফ্যামিলি কার্ডের জরিপ কার্যক্রমের উদ্বোধন মতামত: বাংলার মহাজনী ব্যবস্থা ও সমাজে এর প্রভাব  তরিকুল ইসলামের ৮ম মৃ/ত্যু বার্ষিকীতে সাতক্ষীরা পৌর বিএনপির আলোচনা ও দোয়া কার্পাসডাঙ্গা ডিগ্রি কলেজে কলেজভিত্তিক মৌলিক প্রশিক্ষণ-২০২৬-এর উদ্বোধন সাতক্ষীরার ধুলিহরে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন বাকৃবিতে অনুষ্ঠিত ‘নেক্সকো ২০২৬’-এ রানার্সআপ খুকৃবি।

৫২ হাজার নিষিদ্ধ সিগারেটসহ আটক-২

ইকবাল হোসেন রিংকু
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৭ জুন, ২০২৫
  • ১৪৬ বার পঠিত


ইকবাল হোসেন রিংকু
স্টাফ রিপোর্টার মৌলভীবাজার

মৌলভীবাজারের কমলগঞ্জ থানা পুলিশের একটি বিশেষ অভিযানে ৫২ হাজার আমদানি নিষিদ্ধ বিদেশি সিগারেটসহ দু’জনকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তাররা হলেন- কমলগঞ্জের টিলাগড় গ্রামের মুকিত মিয়া (৪৮) এবং কুলাউড়া উপজেলার মনোহরপুর গ্রামের তোয়াহির মিয়া (৪৭)। সোমবার ১৬ জুন রাতে গোপন তথ্যের ভিত্তিতে এসআই মিঠু রায়ের নেতৃত্বে পুলিশের একটি দল উপজেলার রহিমপুর ইউনিয়নের কাঁঠালতলী পরখানালা ব্রিজের পূর্ব পাশে কৌশল অবলম্বন করে অবস্থান নেয়। পরে একটি প্রাইভেটকারের গতিরোধ করে তল্লাশি চালিয়ে গাড়িতে থাকা ২৬০ কার্টুনে ৫২ হাজার শলাকা আমদানি নিষিদ্ধ বিদেশি সিগারেট জব্দ করা হয়। যার আনুমানিক বাজারমূল্য প্রায় ৫ লাখ ২০ হাজার টাকা। এ সময় কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জাফর মো. মাহফুজুল কবির জানান, আটককৃত ব্যক্তিরা কুলাউড়া উপজেলার এলাকা থেকে নিষিদ্ধ সিগারেটগুলো বহন করে মৌলভীবাজার শহরের দিকে নিয়ে যাচ্ছিলো। অভিযুক্তদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণে কমলগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।’ আইনি প্রক্রিয়া শেষে মৌলভীবাজার বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park