1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
২৪ ঘন্টার ভিতরে গোয়াইনঘাটের পৃথক পৃথক স্থান থেকে দুই মরদেহ উদ্ধার। - বাংলাদেশ খবর প্রতিদিন
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৪:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
তরিকুল ইসলামের ৮ম মৃ/ত্যু বার্ষিকীতে সাতক্ষীরা পৌর বিএনপির আলোচনা ও দোয়া কার্পাসডাঙ্গা ডিগ্রি কলেজে কলেজভিত্তিক মৌলিক প্রশিক্ষণ-২০২৬-এর উদ্বোধন সাতক্ষীরার ধুলিহরে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন বাকৃবিতে অনুষ্ঠিত ‘নেক্সকো ২০২৬’-এ রানার্সআপ খুকৃবি। সেনা সদস্য তিতাস হত্যার চার দিন পর থানায় মামলা, প্রধান আসামি রোহিঙ্গা ময়মনসিংহ জেলা পুলিশের ডিআই-১ জসীম উদ্দিনের অবসর উপলক্ষে বিদায় সংবর্ধনা শেখ হাসিনাকে উদ্দেশ করে রিজভী: ‘রক্তের দাগ মানুষ ভুলে যায়নি’ দুর্গাপুরে পর্যটন উন্নয়ন ও ব্যবস্থাপনা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত দুর্গাপুর সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদককে প্রাণনাশের হুমকি, থানায় জিডি টেস্টে প্রথম বাংলাদেশি হিসেবে ৭ হাজার রানের মাইলফলক স্পর্শ করলেন মুশফিক

২৪ ঘন্টার ভিতরে গোয়াইনঘাটের পৃথক পৃথক স্থান থেকে দুই মরদেহ উদ্ধার।

রুবেল আহমেদ
  • প্রকাশের সময় : সোমবার, ২১ এপ্রিল, ২০২৫
  • ১১২ বার পঠিত

রুবেল আহমেদ স্টাফ রিপোর্টার,সিলেট:

সিলেটের গোয়াইনঘাটে পৃথক পৃথক স্থান থেকে
দুই মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার দিবাগত রাত ১১ টার দিকে জাফলংয়ের মামার বাজার এলাকার মন্দিরের সামনে একটি মিষ্টির দোকান থেকে রাজিব সরকার নামে এক যুবকের লাশ ঝুলন্ত অবস্থায় ও পরদিন সোমবার ভোরে গোয়াইনঘাট সরকারি কলেজ রোডের পাশে (আইয়ালাবন্দ) নামক স্থানে একটি খাল থেকে অজ্ঞাত পরিচয় এক যুবকের অর্ধ গলিত লাশ উদ্ধার করে পুলিশ।

পুলিশ সুত্রে জানাযায়, রবিবার দিাবগত রাতে স্থানীয়রা দুর্গন্ধ পেয়ে কাছে গিয়ে যুবকের ঝুলন্ত মরদেহ দেখে থানা পুলিশকে খবর দেয়। অপর দিকে সোমাবার সকালে স্থানীয়রা গোয়াইনঘাট সরকারি কলেজ রোডের পাশের একটি খালে অজ্ঞাত এক যুবকের মৃতদেহ দেখে থানা পুলিশকে খবর দেয়।

পৃথক দুটি ঘটনার খবর পেয়ে গোয়াইনঘাট থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে মৃতদেহ উদ্ধার করে প্রাথমিক সুরতাহাল রিপোর্ট তৈরি করে ময়না তদন্তের জন্য সিওমেক হাসপাতালে প্রেরণ করে।

গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) সরকার তোফায়েল আহমেদ দুই জনের মৃতদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে বলেন, পৃথক দুটি ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে ও লাশ উদ্ধার করে। ময়নাতদন্ত রিপোর্ট না পাওয়া পর্যন্ত মৃত্যুর সঠিক কারণ বলা যাচ্ছে না।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park