
চট্টগ্রাম জেলার বোয়াল খালি উপজেলার ঐতিহ্যবাহী আহলা দরবার শরীফের যোগ্যতম সাজ্জাদানশীন আন্তর্জাতিক তরিকত চর্চার পরিশুদ্ধ বিশ্ববিদ্যালয় আন্জুমানে আসাদীয়া নূরীয়া সেহাবীয়ার প্রতিষ্টাতা আহলে সুন্নাত ওয়াল জামাত ও সুন্নীয়ত প্রতিষ্ঠার একক সংগঠন বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা প্রতিষ্ঠার পিছনে যার অক্লান্ত পরিশ্রম, মেধা,অর্থ রয়েছে মােনাজেরে আহলে সুন্নাত পীরে কামেল হযরত আল্লামা শাহছুপি সৈয়দ এজেডএম সেহাব উদ্দিন খালেদ আলকাদেরী আলচিশতি(রাঃ)”র” আগামীকাল ১৪ তম উরশ মোবারক উপলক্ষে পরিদর্শনে আসেন বোয়াল খালি উপজেলা নির্বাহী অফিসার জনাব মোহাম্মদ রহমত উল্লাহ,বোয়াল খালি থানা ইনচার্জ(ওসি) গোলাম সরওয়ার,বোয়াল খালি উপজেলা জাতীয়তাবাদী দল বিএনপির সদস্য সচিব আলহাজ্ব হামিদুল হক মন্নান চেয়ারম্যান,এবং অন্যান্য রাজনৈতিক দলের নেতৃবৃন্দ। উক্ত উরশ মোবারক পরিচালনা করবেন আহলা দরবার শরীফের একমাত্র সাজ্জাদানশীন সৈয়দ আবরার ইবনে সেহাব আলকাদেরী আলচিশতি (মঃজিঃআঃ)সাহেব।