1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
১৭ বছর বয়সী এক কিশোর তার বাবার গাড়ি নিয়ে রাস্তায় চালানোর সময় ধাক্কায় প্রাণ গেল সাইকেল আরোহীর - বাংলাদেশ খবর প্রতিদিন
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৪:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
বাগমারায় সাংবাদিকের ফেসবুক আইডি হ্যাক করে ৪০ হাজার টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র ​সাতক্ষীরা সীমান্তে অভিনব কায়দা: মলদ্বারে লুকিয়ে পাচারের সময় ১.৫৫ কোটি টাকার স্বর্ণসহ ভারতীয় নাগরিক আটক পাবিপ্রবিতে ডিবেটিং সোসাইটির কমিটি নিয়ে বিতর্ক, আলোচনায় শিবির সভাপতি ​সাতক্ষীরায় ছাত্রশিবিরের ২০২৭ সালের ইংরেজি নববর্ষ প্রকাশনার উদ্বোধন। সাতক্ষীরায় ৩০০ বোতল ফেন্সিডিলসহ শীর্ষ মাদক কারবারি পল্টু গ্রেপ্তার রাসায়নিক দিয়ে কদবেল পাকানোর দায়ে ফল ব্যবসায়ীকে জরিমানা বিরামপুরে দুই কিলোমিটার হেঁটে ফুটপাতের দখল দেখলেন ইউএনও, ব্যবসায়ীদের সতর্কবার্তা দামুড়হুদায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নে সুপারভাইজার ও তথ্যসংগ্রহকারীদের প্রশিক্ষণ অনুষ্ঠিত পাঁচবিবিতে যুব দিবসে গাছের চারা বিতরণ ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের উদ্যোগে নদীভাঙন রোধে জিও ব্যাগ স্থাপন

১৭ বছর বয়সী এক কিশোর তার বাবার গাড়ি নিয়ে রাস্তায় চালানোর সময় ধাক্কায় প্রাণ গেল সাইকেল আরোহীর

স্টাফ রিপোর্টার মোঃ রাজু শেখ।
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১২ জুন, ২০২৫
  • ১৪৯ বার পঠিত

স্টাফ রিপোর্টার মোঃ রাজু শেখ।

বাবার প্রাইভেট কার নিয়ে রাস্তায় বেরিয়েছিল কিশোর বয়সী ছেলে। সড়ক ফাঁকা থাকায় বেপরোয়া গতিতে চট্টগ্রাম নগরের হালিশহর সড়কে গাড়ি চালিয়ে যাচ্ছিল সে। বড়পোল এলাকায় তখন সাইকেলে সড়ক পার হচ্ছিলেন আরেক তরুণ। কিছু বুঝে ওঠার আগেই ওই সাইকেলকে ধাক্কা দেয় গাড়িটি। এতে ঘটনাস্থলেই মারা যান সাইকেল আরোহী তরুণ।

আজ বুধবার বিকেল ৫টার দিকে বড়পোল এলাকার সিলভার বেলস স্কুলের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত তরুণের নাম ওসমান গণি। তাঁর বয়স ১৮ বছর। তিনি বান্দরবান জেলার বাসিন্দা। তবে বিস্তারিত পরিচয় জানা যায়নি। লাশ চট্টগ্রাম মেডিকেল কলেজের মর্গে রাখা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

মানিক নামের এক পথচারীকে জিজ্ঞেস করলে: সাইকেলটি সড়ক পার হতে গেলে বিপরীত পাশ থেকে আসা একটি প্রাইভেট কার ধাক্কা দেয়। এতে সড়কের পাশে ছিটকে পড়েন সাইকেল আরোহী। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। ঘটনার পর স্থানীয় লোকজন ওই প্রাইভেট কারের চালককে সেখানে আটক করেন। পরে পুলিশ ঘটনাস্থলে এসে গাড়িটি জব্দ করে চালককে থানায় নিয়ে যায়।

পুলিশ জানায়, গাড়িটি চালাচ্ছিল ১৭ বছর বয়সী এক কিশোর। গাড়িটি তার বাবার। ২০২৪ সালের এসএসসি শিক্ষার্থী সে। বর্তমানে গাড়ি ও ওই কিশোর হালিশহর থানায় রয়েছে।

হালিশহর থানার উপপরিদর্শক (এসআই) আবু সাইদ জানান: লাশের বিস্তারিত পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। ওই কিশোর থানায় রয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park