
মোঃ আল আমিন
জয়পুরহাট প্রতিনিধি
জয়পুরহাট আব্বাস আলী খান মিলনায়তনে দীর্ঘ ১৬ বছর পরে প্রকাশ্যে বাংলাদেশ জামায়াতে ইসলামী জয়পুরহাট জেলা শাখার উদ্যোগে রুকন সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারী জেনারেল ও বগুড়া অঞ্চল পরিচালক মাওলানা রফিকুল ইসলাম খান।
প্রধান অতিথি সংখ্যানুপাতিক নির্বাচন পদ্ধতিতে সংসদ নির্বাচন এবং দ্রুত সংস্কার সম্পন্ন করে নির্বাচিত প্রতিনিধিদের হাতে ক্ষমতা হস্তান্তরের দাবি জানান।
জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও জয়পুরহাট জেলা শাখার আমীর ডাঃ ফজলুর রহমান সাঈদ এর সভাপতিত্বে ও জেলা সেক্রেটারী মাওলানা গোলাম কিবরিয়া মন্ডল এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর বগুড়া অঞ্চলের টিম সসদ্য অধ্যাপক মোঃ আব্দুর রহিম,বগুড়া অঞ্চলের টিম সসদ্য ও জয়পুরহাট জেলা জামায়াতের সাবেক নায়েবে আমীর অধ্যাপক নজরুল ইসলাম।
দীর্ঘ ১৬ বছর পর প্রকাশ্যে এ রুকন সম্মেলন কেন্দ্র করে ও সম্মেলনকে ঘিরে নেতাকর্মীদের মধ্যে উৎসবের আমেজ বিরাজ করছিল।
জামায়াতে ইসলামী জয়পুরহাট জেলা শাখার আমীর ডাঃ ফজলুর রহমান সাঈদ বলেন, ২০১০ সালের পর থেকে এভাবে প্রকাশে সকল রুকনদের একসাথে নিয়ে সম্মেলন করা সম্ভব হয়নি। কিন্তু কার্যাক্রম থেমে থাকেনি। ছোট ছোট গ্রুপ করে সম্মেলন হয়েছে। শেখ হাসিনা সরকারের পতনের পর এবারে বড় পরিসরে জেলার প্রায় ১০০০ রুকনদের নিয়ে সম্মেলন হয়েছে।
এই সম্মেলনের মাধ্যমে রুকনদের সরাসরি ভোটের মধ্যে দিয়ে নতুন জেলা আমীর নির্বাচিত হবে। তবে দলীয় নিয়ম অনুযায়ী কেউ আমীর পদে নিজে থেকে প্রার্থী হয় না। এই সম্মেলনে জেলার পাঁচটি উপজেলার পুরুষ মহিলা মিলে মোট ৯৬৮ জন সদস্য (রুকন) তাদের পছন্দের দায়িত্বশীলদের নাম লিখে একটি নির্দিষ্ট বাক্সে ফেলেছেন। এই ভোট গণনা করার পর সর্বোচ্চ যিনি ভোট পাবেন,তিনিই জেলা আমীর হিসেবে নির্বাচিত হবেন।