1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
হালিশহর থানা সিটিজেন ফোরাম কমিটির ‎আইনশৃঙ্খলা বিষয়ক মত বিনিময় সভা অনুষ্ঠিত। ‎ - বাংলাদেশ খবর প্রতিদিন
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৭:০০ অপরাহ্ন
শিরোনাম :
সিরাজগঞ্জে সন্ত্রাসবিরোধী মামলায় ছাত্রলীগের ৩ নেতা গ্রেপ্তার সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশ-এর কুমিল্লা জেলা ইউনিটের অনুমোদন। ঠাকুরগাঁওয়ে মাদকসহ আটক ৩ দিনাজপুর বীরগঞ্জে মরহুম বজলুর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের মেগা ফাইনাল অনুষ্ঠিত। বান্দরবান জেলায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন  পাঁচবিবির আয়মা রসুলপুর ইউনিয়নে ফ্যামিলি কার্ডের জরিপ কার্যক্রমের উদ্বোধন মতামত: বাংলার মহাজনী ব্যবস্থা ও সমাজে এর প্রভাব  তরিকুল ইসলামের ৮ম মৃ/ত্যু বার্ষিকীতে সাতক্ষীরা পৌর বিএনপির আলোচনা ও দোয়া কার্পাসডাঙ্গা ডিগ্রি কলেজে কলেজভিত্তিক মৌলিক প্রশিক্ষণ-২০২৬-এর উদ্বোধন সাতক্ষীরার ধুলিহরে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন

হালিশহর থানা সিটিজেন ফোরাম কমিটির ‎আইনশৃঙ্খলা বিষয়ক মত বিনিময় সভা অনুষ্ঠিত। ‎

রাজু শেখ
  • প্রকাশের সময় : শুক্রবার, ১১ জুলাই, ২০২৫
  • ২৩৯ বার পঠিত

স্টাফ রিপোর্টার মোঃ রাজু শেখ
‎

‎হালিশহর থানা এলাকার আইনশৃঙ্খলা
‎পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং জনগণের নিরাপত্তা নিশ্চিত করার জন্য বিভিন্ন বিষয় নিয়ে হালিশহর থানা সিটিজেন ফোরাম কমিটিকে সাথে নিয়ে
‎আইনশৃঙ্খলা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
‎
‎
‎আজ নগরীর গ্রান্ড তাসফিয়া কমিউনিটি সেন্টারে হালিশর থানার আয়োজনে হালিশহর থানা সিটিজেন ফোরাম কমিটির আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
‎হালিশহর থানার অফিসার ইনচার্জ
‎মো: মনিরুজ্জামানের সভাপতিত্বে,
‎প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব হোসাইন মোহাম্মদ কবির ভূঁইয়া উপ পুলিশ কমিশনার (পশ্চিম) (অতিরিক্ত ডিআইজি পদোন্নতিপ্রাপ্ত) সিএমপি।
‎বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব নিষ্কৃতি চাকমা, উপ পুলিশ কমিশনার ( ট্রাফিক- পশ্চিম), জনাব মোঃ হাসান মোস্তফা (স্বপন), অতিরিক্ত উপ পুলিশ কমিশনার (পশ্চিম), জনাব কাজী মোহাম্মদ বিধান আবিদ,সহকারী পুলিশ কমিশনার (ডবলমুরিং জোন)। আরো উপস্থিত ছিলেন
‎হালিশহর থানা সিটিজেন ফোরাম কমিটির
‎প্রধান উপদেষ্টা জনাব মোশারফ হোসেন ডিপটি ও উপদেষ্টা ফখরে জামান সিরাজী সবুজ। জনাব মোঃ আবুল হাসেম সভাপতি হালিশহর থানা সিটিজেন ফোরাম কমিটি।
‎
‎সভায় প্রধান অতিথির বক্তব্যে মোহাম্মদ কবির ভূঁইয়া উপ পুলিশ কমিশনার (পশ্চিম) বলেন এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এলাকার জনগণের সহযোগিতা প্রয়োজন তিনি আরো বলেন
‎অপরাধমূলক কর্মকান্ড প্রতিরোধ ও দমনে তড়িৎ ব্যবস্থা গ্রহণ করা হবে।
‎
‎হালিশহর থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ মনিরুজ্জামান বলেন আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন ও অপরাধমূলক কর্মকাণ্ড রোধকল্পে আমার থানা টিমের তৎপরতা বৃদ্ধি, টহল জোরদার করার সিদ্ধান্ত নেয়া হয়েছে।
‎
‎হালিশহর থানা সিটিজেন ফোরাম কমিটির প্রধান উপদেষ্টা মোশারফ হোসেন ডিপটি বলেন পুলিশ ও জনগণের মাঝে সেতুবন্ধনের কাজ করবে ‘সিটিজেন ফোরাম’।
‎
‎হালিশহর থানা সিটিজেন ফোরাম এর সভাপতি আবুল হাশেম বলেন এ সভার মাধ্যমে এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতির আরো উন্নতি হবে এবং জনগণ একটা নিরাপদ পরিবেশ পরিস্থিতিতে বসবাস করতে পারবে বলে আশা করা যাচ্ছে।
‎
‎উল্লেখ্য সভায় হালিশহর থানা সিটিজেন ফোরাম কমিটিকে আরো কার্যকর এবং শক্তিশালী করতে পাঁচটি ওয়ার্ড কমিটি গঠন করে দেওয়া হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park