1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
হাজী ইউসুফ হুজুর রহঃ এর ইন্তিকালে কান্দিপাড়া মাদ্রাসার পরিচালক ক্বারী মাওলানা শহিদুল্লাহর গভীর শোক - বাংলাদেশ খবর প্রতিদিন
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০১:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
পাঁচবিবিতে মাদকবিরোধী পোস্টের জেরে যুবকের ওপর হামলার অভিযোগ। পুঠিয়ায় আপন ভাইয়ের বিরুদ্ধে ব্যবসা প্রতিষ্ঠানে ভাংচুর ও লুটপাটের অভিযোগ। ব্যারিস্টার ড. নাজিবুর রহমান এমপিকে সংবর্ধনা প্রদান। নড়াইলে প্রতিবন্ধী আনোয়ার হত্যা মামলার এক আসামি গ্রেফতার। দেবীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে বৃদ্ধার মৃত্যু। ন্যায্য দামের অভাবে দিশেহারা মহেশখালীর পান চাষিরা, বাড়ছে ঋণের বোঝা মহেশখালীতে ৬০ শতাংশ পরিবার পান চাষের সঙ্গে জড়িত, ন্যায্যমূল্য ও সরকারি সহায়তার দাবি। চট্টগ্রাম মিরসরাইয়ে গৃহবধূর আ/ত্ম/হ/ত্যার ঘটনার মামলায় স্বামী গ্রে/ফ/তার । শাহজাহানপুর তরুণ সংঘের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হাড্ডাহাড্ডি লড়াই শেষে চ্যাম্পিয়ন শাহী হালিম জামতৈল। সাতক্ষীরায় বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদের সমাবেশ অনুষ্ঠিত। সাংবাদিক মাসুদ রানা ও সোহাগের ব্যতিক্রমী উদ্যোগ: মাছখোলা বাজারে দৃষ্টিনন্দন বসার জায়গা স্থাপন।

হাজী ইউসুফ হুজুর রহঃ এর ইন্তিকালে কান্দিপাড়া মাদ্রাসার পরিচালক ক্বারী মাওলানা শহিদুল্লাহর গভীর শোক

মোঃ আতিক উল্লাহ চৌধুরী রাউজান।
  • প্রকাশের সময় : বুধবার, ১১ সেপ্টেম্বর, ২০২৪
  • ২২৯ বার পঠিত

 

মোঃ আতিক উল্লাহ চৌধুরী রাউজান।

 

রাউজানের ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান রাউজান সায়্যিদূশ শুহাদা (রাঃ) মাদ্রাসার প্রতিষ্ঠাতা আলহাজ্ব হাজী ইউসুফ হুজুর (রহ.)এর ইন্তেকালে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন রাউজানের ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান ডাবুয়া কান্দিপাড়া আরবীয়া ফয়জুল উলুম মাদ্রাসার নির্বাহীপরিচালক মাওলানা ক্বারী শহিদুল্লাহ।

.

আজ (১১সেপ্টেম্বর ) বুধবার প্রদত্ত এক শোকবার্তায় তিনি বলেন, মরহুম আলহাজ্ব মাওলানা হাজী ইউসুফ (রহঃ) একজন হক্কানী ও তাকওয়াবান আলেম। তিনি পটিয়া জিরি মাদ্রাসা,বাবুনগর মাদ্রাসা,নানুপুর ওবাইদিয়া মাদ্রাসার শুরাহ সদস্য ছিলেন।তিনি রাউজান এমদাদুল ইসলাম মাদ্রাসা থেকে প্রাথমিক শিক্ষা শেষ করে ফটিকছড়ি বাবু নগর মাদ্রাসায় ভর্তি হয়ে অধ্যায়ন শেষ করেন।তিনি অত্যন্ত মেধাবী হওয়ায় বাবু নগর মাদ্রাসায় তাকে শিক্ষক হিসাবে নিয়োগ দেন কর্তৃপক্ষ।সেখানে তিনি একেধারে ২৫বছর শিক্ষকতা তথা দ্বীনি খেদমত করেন সে মাদ্রাসায়।পরবর্তি নিজ গ্রামে ২০০০সালে প্রতিষ্টা করেন রাউজান সদরস্ত জলিল নগর ছৈয়দুশ শোহাদা(রাঃ)মাদ্রাসা।সিরাজগঞ্জেও একটি মাদ্রাসা প্রতিষ্টা করেন হাজী সাহেব হুজুর।এছাড়া বহিঃবিশ্ব থেকে পটিয়ার হাজী ইউনুচ শাহর পরে যিনি কওমি অঙ্গনে বিভিন্ন মাদ্রাসা মসজিদ নির্মানে সংগৃহিত ফান্ড দিয়ে সহযোগিতা করেছেন তিনি একমাত্র ব্যাক্তি মাওলানা মুহাম্মদ ইউছুফ প্রকাশ হাজি সাহেব হুজুর।যে সময় কোন ফাউন্ডেশন ছিলনা সেসময় হাজী সাহেব হুজুর কওমি অঙ্গনের মাদ্রাসা মসজিদের সহযোগিতায় নিরলশ ভুমিকা ও পরিশ্রম করেছেন।

.শোক বার্তায় ক্বারী শহিদুল্লাহ আরো বলেন, মরহুম আলহাজ্ব হাজী ইউসুফ হুজুর এর সাথে ব্যক্তিগতভাবে আমার খুবই সুসম্পর্ক ছিল। প্রায় সময়ই তাঁর সাথে বিভিন্ন দ্বীনি প্রোগ্রামে যেতাম । অনেক সময় টেলিফোনেও দীর্ঘ সময় কথা হতো। ডাবুয়া কান্দিপাড়া মাদ্রাসার প্রতি তাঁর অকৃত্রিম ভালবাসা ও আস্থা ছিল। প্রায় সময়েই তিনি মাদ্রাসায় এসে মাদ্রাসার খোঁজ নিতেন । গত কিছুদিন আগেও তিনি কান্দিপাড়া মাদ্রাসায় এসেছিলেন।

গভীর হতাশা প্রকাশ করে ক্বারী শহিদুল্লাহ বলেন, গত কয়েক বছরে পরপর অনেক শীর্ষ আলেমকে হারানোর পর দেশের প্রত্যন্ত অঞ্চলে অল্প কয়েকজন নেতৃস্থানীয় মুরুব্বী আলেম যাঁরা ছিলেন, হাজী ইউসুফ হুজুর তার অন্যতম ছিলেন। কিন্তু এভাবে আকস্মিকভাবে তাঁকে আমরা হারিয়ে ফেলবো, কখনো ভাবিনি। আল্লাহর ইচ্ছায় তিনি দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। তাঁর এই ইন্তিকালে জাতীয় পর্যায়ে ইলমি ও ইসলামি অঙ্গনে যে বিশাল শূন্যতা তৈরি হয়েছে, তা সহজে পুরণ হবার নয়।

.শোকবার্তায় মাওলানা ক্বারী শহিদুল্লাহ বলেন মরহুম আলহাজ্ব মাওলানা হাজী ইউসুফ হুজুর এর রুহের মাগফেরাত কামনা করে মহান আল্লাহর দরবারে জান্নাতে উঁচু মাক্বামের জন্য বিশেষভাবে দোয়া করেন। পাশাপাশি মরহুমের শোকসন্তপ্ত পরিবারের সদস্য, রাউজান সায়্যিদুশ শুহদা রাঃ মাদ্রাসার সকল শোকাহত শিক্ষক-ছাত্র এবং অগণিত শাগরিদ-ভক্তদের প্রতি প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

[১১/৯ ৩:৫১ PM] Journalist Atiq Ullah Chy: বিশেষ সংবর্ধনায় উম্মুল মাদারিস জামিয়া আহলিয়া দারুল উলুম হাটহাজারীতে অন্তর্বর্তী সরকারের ধর্ম উপদেষ্টা মুহতারাম ড. মাওলানা আ ফ ম খালিদ হোসেন (দা.বা.)…।

 

ধর্ম উপদেষ্টা সেখানে সংক্ষিপ্ত বক্তব্য দেন বক্তব্যে গত কয়েক দিনে হওয়া সমালোচনা সম্পর্কে তিনি বলেন, ফেসবুকে সমালোচনা নয়, প্রয়োজনে চিঠি লিখুন!আমি মানুষ। কাজ করতে গিয়ে ভুল হতে পারে। ফেসবুকে সমালোচনা না করে আমাকে পরামর্শ/সংশোধনমূলক চিঠি লিখুন অথবা আমার সহকারীদের কাছে বার্তা পৌঁছান

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park