1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
সেন্টমার্টিন থেকে ফেরার পথে স্পিডবোট দুর্ঘটনায় মা ও শিশুর মৃত্যু - বাংলাদেশ খবর প্রতিদিন
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০২:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
পাঁচবিবিতে মাদকবিরোধী পোস্টের জেরে যুবকের ওপর হামলার অভিযোগ। পুঠিয়ায় আপন ভাইয়ের বিরুদ্ধে ব্যবসা প্রতিষ্ঠানে ভাংচুর ও লুটপাটের অভিযোগ। ব্যারিস্টার ড. নাজিবুর রহমান এমপিকে সংবর্ধনা প্রদান। নড়াইলে প্রতিবন্ধী আনোয়ার হত্যা মামলার এক আসামি গ্রেফতার। দেবীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে বৃদ্ধার মৃত্যু। ন্যায্য দামের অভাবে দিশেহারা মহেশখালীর পান চাষিরা, বাড়ছে ঋণের বোঝা মহেশখালীতে ৬০ শতাংশ পরিবার পান চাষের সঙ্গে জড়িত, ন্যায্যমূল্য ও সরকারি সহায়তার দাবি। চট্টগ্রাম মিরসরাইয়ে গৃহবধূর আ/ত্ম/হ/ত্যার ঘটনার মামলায় স্বামী গ্রে/ফ/তার । শাহজাহানপুর তরুণ সংঘের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হাড্ডাহাড্ডি লড়াই শেষে চ্যাম্পিয়ন শাহী হালিম জামতৈল। সাতক্ষীরায় বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদের সমাবেশ অনুষ্ঠিত। সাংবাদিক মাসুদ রানা ও সোহাগের ব্যতিক্রমী উদ্যোগ: মাছখোলা বাজারে দৃষ্টিনন্দন বসার জায়গা স্থাপন।

সেন্টমার্টিন থেকে ফেরার পথে স্পিডবোট দুর্ঘটনায় মা ও শিশুর মৃত্যু

শাহিন আলম টেকনাফ প্রতিনিধি
  • প্রকাশের সময় : সোমবার, ১ ডিসেম্বর, ২০২৫
  • ১১৬ বার পঠিত

শাহিন আলম,টেকনাফ প্রতিনিধি
সেন্টমার্টিন দ্বীপ থেকে ফেরার পথে একটি স্পিডবোট দুর্ঘটনায় মা ও কন্যা শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। দুর্ঘটনাকবলিত স্পিডবোটটিতে নারী, পুরুষ ও শিশুসহ মোট ৭ জন যাত্রী ছিলেন।

সোমবার (১ ডিসেম্বর) সকাল সাড়ে ১১ টার দিকে শাহপরীরদ্বীপের ঘোলারচর এলাকায় উত্তাল ঢেউয়ে স্পিডবোট দুর্ঘটনা ঘটে।

স্পিডবোট চালক মোঃ আরিফ জানান, সেন্টমার্টিন থেকে টেকনাফের পথে শাহপরীরদ্বীপের ঘোলারচর এলাকায় উত্তাল সাগরের ঢেউয়ের কারণে বোটটি হঠাৎ উল্টে যায়। পরে অন্য একটি স্পিডবোট এসে দুর্ঘটনাস্থল থেকে যাত্রীদের উদ্ধার করে।

ঘটনা সম্পর্কে শাহপরীরদ্বীপের বোট মালিক সুলতান মাঝি জানান, সেন্টমার্টিন থেকে আসা একটি স্পিডবোট দুর্ঘটনার শিকার হয়। দুর্ঘটনার শিকার স্পিডবোটে ৭ জন যাত্রী ছিল। পরে আশপাশের নৌযান ও স্থানীয়দের সহযোগিতায় যাত্রীদের উদ্ধার করে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। নিহত মা ও শিশু দুইজনেই স্থানীয়।

এ বিষয়ে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. আশিফ আলভী জানান, স্পিডবোট দুর্ঘটনার শিকার এক নারী ও তার শিশুসন্তানসহ ৪ জন কে হাসপাতালে আনা হলে সেন্টমার্টিন পূর্বপাড়া এলাকার মরিয়ম খাতুন (৩৫) এবং মহিমা (৫) হাসপাতালে পৌঁছানোর আগেই মারা যান।
আহত আর দুইজন বর্তমান সুস্থ আছেন।নিহতরা প্রাথমিকভাবে অতিরিক্ত পানি ঢুকে শ্বাসরোধের কারণে তাদের মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

তিনি আরও জানান, আহত অন্য যাত্রীদের প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে এবং নিহতদের মরদেহ আইনি প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে হস্তান্তরের প্রস্তুতি চলছে।

সমুদ্রপথে যাত্রী পরিবহনে নিরাপত্তা ব্যবস্থা জোরদারের দাবি উঠেছে স্থানীয়দের পক্ষ থেকে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park