1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
সূর্য উদয়ের সাথে সাথে মহোৎসবের মধ্যে দিয়ে উৎসবের সমাপ্তি  - বাংলাদেশ খবর প্রতিদিন
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৮:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
তরিকুল ইসলামের ৮ম মৃ/ত্যু বার্ষিকীতে সাতক্ষীরা পৌর বিএনপির আলোচনা ও দোয়া কার্পাসডাঙ্গা ডিগ্রি কলেজে কলেজভিত্তিক মৌলিক প্রশিক্ষণ-২০২৬-এর উদ্বোধন সাতক্ষীরার ধুলিহরে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন বাকৃবিতে অনুষ্ঠিত ‘নেক্সকো ২০২৬’-এ রানার্সআপ খুকৃবি। সেনা সদস্য তিতাস হত্যার চার দিন পর থানায় মামলা, প্রধান আসামি রোহিঙ্গা ময়মনসিংহ জেলা পুলিশের ডিআই-১ জসীম উদ্দিনের অবসর উপলক্ষে বিদায় সংবর্ধনা শেখ হাসিনাকে উদ্দেশ করে রিজভী: ‘রক্তের দাগ মানুষ ভুলে যায়নি’ দুর্গাপুরে পর্যটন উন্নয়ন ও ব্যবস্থাপনা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত দুর্গাপুর সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদককে প্রাণনাশের হুমকি, থানায় জিডি টেস্টে প্রথম বাংলাদেশি হিসেবে ৭ হাজার রানের মাইলফলক স্পর্শ করলেন মুশফিক

সূর্য উদয়ের সাথে সাথে মহোৎসবের মধ্যে দিয়ে উৎসবের সমাপ্তি 

মোঃ মুকিম উদ্দিন সুনামগঞ্জ জেলা প্রতিনিধি
  • প্রকাশের সময় : বুধবার, ১০ ডিসেম্বর, ২০২৫
  • ৭৪ বার পঠিত

মোঃ মুকিম উদ্দিন সুনামগঞ্জ প্রতিনিধি
পরম পুরুষ শ্রী শ্রী নিমাই চাঁদ জিউর এর শত তম বার্ষিকী মহোৎসব উপলক্ষে অষ্টপ্রহর ব্যাপী শ্রীশ্রী হরিনাম সংকীর্তন দেশ ও জাতির কল্যাণ কামনায় তিন দিনব্যাপী হরিনাম সংকীর্তন ও অষ্টকালীন লীলা কীর্তন বুধবার সূর্য উদয়ের সাথে সাথে মহোৎসবের মধ্যে দিয়ে উৎসবের সমাপ্তি হয়।

মহোৎসবটি সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার ইউনিয়নের কাদিপুর গ্রামেব সনাতন ধর্মাবলম্বী ও আশ্রম পরিচালনা কমিটির উদ্যোগে শ্রী শ্রী নিমাই চাঁদ জিউর মন্দিরে অনুষ্টিত হয়। এতে উপজেলার হাজারো হিন্দুভক্ত যোগ দেন।

হরিনাম সংকীর্তন ও অষ্টকালীন লীলা কীর্তন পরিবেশন করে বিশ্বনাথ মদন পুরের শ্রীল শ্রীযুক্ত বিজয় কৃষ্ণ গোস্বামী, সলেট বিয়ানী বাজার হরে কৃষ্ণ সংঘের শ্রীযুক্ত দেবাশীষ দাশ, দোয়ারা বাজার শ্রীকৃষ্ণ সংঘের শ্রীযুক্ত দীপু দাশ, কাদিপুর  শ্রী শ্রী নিমাই চাঁদ সম্প্রদায় শ্রীযুক্ত পংকজ কান্তি দাশ।

 বিশ্বনাথ, বিয়ানী বাজার, দোয়ারা বাজার, জগন্নাথপুরসহ দেশের খ্যাতনামা ৪টি কীর্তনীয়া দল এতে অংশ গ্রহন করেন।

উৎসব উপলক্ষে  জগন্নাথপুর প্রশাসনের পক্ষ থেকে নিমাই চাঁদ জিউর মন্দিরে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়। কলকলিয়া ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ রফিক মিয়া, সুনামগঞ্জ -৩ আসনের বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী জননেতা কয়ছর এম আহমেদসহ প্রশাসনের কর্মকর্তারা কীর্তনে এসে শুভেচ্ছা বিনিময় করেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park