1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
সুন্দরগঞ্জে পূর্ব শত্রুতার জেরে এলোপাতারী মারপিটের ঘটনায় থানায় অভিযোগ - বাংলাদেশ খবর প্রতিদিন
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৫:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
​সাতক্ষীরায় সাড়ে ৩ লাখ টাকার ভারতীয় চোরাচালানি মালামাল জব্দ। সপ্তমবারের মতো সিরাজগঞ্জ জেলা জামায়াতের আমির নির্বাচিত শাহিনুর আলম রাণীশংকৈলে ৭ নভেম্বর উদযাপনে প্রস্তুতিমূলক সভা, নেওয়া হলো কর্মসূচি কুড়িগ্রাম রাজারহাটে প্রকল্প বাস্তবায়নে শতভাগ স্বচ্ছতা চান ইউএনও শ্রীমঙ্গল প্রেসক্লাবের যুগ্ম সদস্য সচিব এর বিরুদ্ধে হয়রানিমূলক মামলায় ,জগন্নাথপুর সাংবাদিক ফোরামের নিন্দা ও প্রতিবাদ সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় নারীর মৃ\ত্যু। নাটোরের নলডাঙ্গায় দেড় কোটি টাকা নিয়ে উধাও স্বর্ণ ব্যবসায়ী দম্পতি বিচারের দাবীতে ভুক্তভোগীদের মানববন্ধন। পাবনা জেনারেল হাসপাতালে রোগীর কেবিনে সন্দেহজনকভাবে প্রবেশ, আটক যুবক দিনভর অনিশ্চয়তা কাটিয়ে অবশেষে আগামীকাল সেন্টমার্টিন যাচ্ছে একটি জাহাজ বাকেরগঞ্জের কৃতিসন্তান ড. এস.এম. মাহফুজুর রহমান বরিশাল জেলা জামায়াতের নতুন আমীর

সুন্দরগঞ্জে পূর্ব শত্রুতার জেরে এলোপাতারী মারপিটের ঘটনায় থানায় অভিযোগ

শহীদুল ইসলাম শহীদ
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৪
  • ৮৬ বার পঠিত

শহীদুল ইসলাম শহীদ,
সুন্দরগঞ্জ(গাইবান্ধা)প্রতিনিধিঃ

গাইবান্ধার সুন্দরগঞ্জে পূর্ব শত্রুতার জেরে এলোপাতারী মারপিটের ঘটনায় থানায় অভিযোগ করেছে ভুক্তভুগী মনিরুজ্জামানের স্ত্রী পারভীন বেগম। গত শনিবার রাত সাড়ে ৯ টায় মনিরুজ্জামান বাজার থেকে বাড়ী যাওয়ার পথে তার পথ রোধ করে এলোপাতারীভাবে মারপিট করেন একেই গ্রামের হাবিবুর রহমানসহ অজ্ঞাত ৪/৫ জন। ঘটনাটি ঘটেছে উপজেলার তারাপুর ইউনিয়নের চর খোর্দ্দা গ্রামে। মনিরুজ্জামান ওই গ্রামের মৃত আব্দুস ছাত্তারের পুত্র অভিযুক্ত হাবিবুর রহমান একেই গ্রামের মৃত মজিবর রহমানের পুত্র।
অভিযোগ সূত্রে জানা যায়,পারিবারিক ভাবে দীর্ঘদিন থেকে জমি জমার বিরোধে আদালতে মামলা চলে আসতেছে। সেই রাগে আসামী হাবিবুর রহমান বিভিন্ন সময় মনিরুজ্জামানকে হত্যার হুমকী দিয়ে আসতে থাকে। মনিরুজ্জামান গত শনিবার বাজার থেকে বাড়ীর যাওয়ার পথে হাবিবুর রহমানসহ অজ্ঞাত ৪/৫ জন রাস্তার পাশে কলাবাগান থেকে বের হয়ে তার পথ রোধ করে। কিছ বুঝে ওঠার আগেই তাদের কাছে থাকা ধারালো ছুড়ি দ্বারা এলোপাতারী ভাবে রক্তাক্ত জখম করে। মনিরুজ্জামানের চিৎকার শুনে স্থানীয় লোকজন ছুটে এসে তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে সুন্দরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। এসময় হাবিবুর রহমান লোকজনের উপস্থিতি টের পেয়ে ঘটনা স্থান থেকে পালিয়ে যান। সেদিন রাতেই কর্মরত ডাক্তার তার উন্নত চিকিৎসার জন্য তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফাট করেন। সোমবার রাতে পারভীন বেগম থানায় উপস্থিত হয়ে এবিষয়ে অভিযোগ করেন।
এবিষয়ে অভিযোগ কারী পারভীন বেগম জানান, গত এক বছর পূর্বে আমাদের এই গ্রামের আজহার আলীর পুত্র দুলু মিয়ার ধানের জমিতে হাবিবুর রহমান বিষ দিয়ে পুড়ে দেওয়ায় সময় গ্রামের সকল মানুষ এক সাথে হয়ে আটক করে ৯৯৯ ফোন দিয়ে তাকে আইনের আওতায় ধরিয়ে দেন। সেই মামলায় মনিরুজ্জামান স্বাক্ষী হলে আরো ক্ষিপ্ত হয় হাবিবুর রহমান। কয়েকদিন থেকে সেই মামলায় স্বাক্ষীকে মিথ্যা স্বাক্ষী দিতে বলেন হাবিবুর রহমান। এসময় মনিরুজ্জামান আদালতে মিথ্যা স্বাক্ষী দিতে অস্বীকার করলে আবারও তাকে হত্যার হুমকী দিয়ে চলে যান তিনি। থানার অফিসার ইনচার্জ মোঃ মাহাবুব আলম বলেন, এবিষয়ে একটি অভিযোগ পেয়েছি। তদন্ত চলছে। ঘটনার সত্যতা পেলে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park