1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
সুন্দরগঞ্জে আওয়ামী লীগের সভাপতি শমেস উদ্দিন বাবুর পদত্যাগ - বাংলাদেশ খবর প্রতিদিন
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০১:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
পাঁচবিবিতে মাদকবিরোধী পোস্টের জেরে যুবকের ওপর হামলার অভিযোগ। পুঠিয়ায় আপন ভাইয়ের বিরুদ্ধে ব্যবসা প্রতিষ্ঠানে ভাংচুর ও লুটপাটের অভিযোগ। ব্যারিস্টার ড. নাজিবুর রহমান এমপিকে সংবর্ধনা প্রদান। নড়াইলে প্রতিবন্ধী আনোয়ার হত্যা মামলার এক আসামি গ্রেফতার। দেবীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে বৃদ্ধার মৃত্যু। ন্যায্য দামের অভাবে দিশেহারা মহেশখালীর পান চাষিরা, বাড়ছে ঋণের বোঝা মহেশখালীতে ৬০ শতাংশ পরিবার পান চাষের সঙ্গে জড়িত, ন্যায্যমূল্য ও সরকারি সহায়তার দাবি। চট্টগ্রাম মিরসরাইয়ে গৃহবধূর আ/ত্ম/হ/ত্যার ঘটনার মামলায় স্বামী গ্রে/ফ/তার । শাহজাহানপুর তরুণ সংঘের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হাড্ডাহাড্ডি লড়াই শেষে চ্যাম্পিয়ন শাহী হালিম জামতৈল। সাতক্ষীরায় বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদের সমাবেশ অনুষ্ঠিত। সাংবাদিক মাসুদ রানা ও সোহাগের ব্যতিক্রমী উদ্যোগ: মাছখোলা বাজারে দৃষ্টিনন্দন বসার জায়গা স্থাপন।

সুন্দরগঞ্জে আওয়ামী লীগের সভাপতি শমেস উদ্দিন বাবুর পদত্যাগ

শহীদুল ইসলাম শহীদ, সুন্দরগঞ্জ(গাইবান্ধা), প্রতিনিধিঃ
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৭ আগস্ট, ২০২৪
  • ১৭৫ বার পঠিত

শহীদুল ইসলাম শহীদ, সুন্দরগঞ্জ(গাইবান্ধা), প্রতিনিধিঃ
শারীরিক অসুস্থাতার কারণে গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার বামনডাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতির পদ, সদস‍্য পদ সহ সব দলীয় পদ পদবী থেকে অব্যাহতি নিয়েছেন মো. শমেস উদ্দিন বাবু।
নিজের স্বাক্ষরিত এক ঘোষণাপত্রে এ তথ্য জানান তিনি।
ঘোষণাপত্রে মো. শমেস উদ্দিন বলেন, আমি ইউনিয়ন শাখায় দীর্ঘদিন যাবৎ সভাপতির দায়িত্ব পালন করে আসছি। বাংলাদেশ আওয়ামী লীগের দল পরিচালনায় একঘেয়ামি, স্বেচ্ছাচারিতা, হটকারিতা ও নানা রকম দুর্নীতির সঙ্গে জড়িয়ে পড়ায় এবং আমার ব্যক্তিগত জীবনে অর্থনৈতিকভাবে ব্যাপক ক্ষতিসাধন করায় আওয়ামীলীগের উপর ঘৃণা ও ক্ষোভের সৃষ্টি হয় এবং পারিবারিক চাপে পড়ি। বর্তমানে আমি শারীরিকভাবে অসুস্থ থাকায় দায়িত্ব পালন করতে অক্ষম।
এমতাবস্থায় আমি নিজ ইচ্ছায় ও নিজ জ্ঞানে কাহারো প্ররোচনায় না পড়িয়া সুস্থ মস্তিষ্কে স্বজ্ঞানে ঘোষণাপত্রে স্বাক্ষর করিয়া আমার সদস্য পদ ও সভাপতির পদ হতে পদত্যাগ করার পাশাপাশি দলীয় সব কর্মকাণ্ড থেকে অব‍্যাহতি নিলাম।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park