
মোঃ মুকিম উদ্দিন জগন্নাথপুর থেকে
আজ (১৫ সেপ্টেম্বর) রবিবার সকালে উপজেলার জগদল ইউনিয়নের বড়বাড়ি একতিয়ার পুর গ্রামের কবর স্থানের পাশে একতিয়ারপুর তলে এই ঘটনা ঘটে। ধন মিয়া বাটিয়ার গাঁও গ্রামের লম্বাহাটির সাজিদ আলী ওরফে পচা উল্লার ছেলে।
স্থানীয়রা জানান, রবিবার সকালে গ্রামের পাশ দিয়ে বয়ে যাওয়া নদীর পারে একটি কবর স্থানের পাশে নৌকা রেখে গরুর জন্য ঘাস কাটতে যান ধন মিয়া। পরে ঘাস কাটা অবস্থায় হঠাৎ করে নৌকা পানির স্রোতে ভেসে গেলে নৌকা ধরতে গিয়ে বন্যার পানির স্রোতে পড়ে ডুবে যান ওই কৃষক। এসময় পাশে থাকা মাটি কাটার লোকজন ধন মিয়াকে দেখতে না পেয়ে তাঁর বাড়িতে খবর দেন। পরে লোকজন এসে ওই কৃষককে উদ্ধারের জন্য চেষ্টা চালানধ।
বিষয়টি নিশ্চিত করেন জগদল ইউনিয়ন পরিষদের সদস্য আব্দুল মতিন, তিনি বলেন, দুইজন মাটি কাটার মানুষ আমাকে বলছে গাং সাতরিয়া আসাবস্থায় তলিয়ে যান। সাথে সাথে আমরা আত্মীয় স্বজন গিয়ে জাল দিয়ে ও বিভিন্ন ভাবে খুজতে থাকি। এছাড়াও দিরাই থানাকে অবগত করি। পানিতে তলিয়ে যাওয়া ব্যক্তিকে খোজা অব্যাহত আছে।