1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
সিলেটের নবাগত পুলিশ সুপারের বিশেষ কল্যাণ সভা অনুষ্ঠিত - বাংলাদেশ খবর প্রতিদিন
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ১২:১৩ অপরাহ্ন
শিরোনাম :
সেন্টমার্টিনে বিদ্যুতের হাহাকার, দিনে মেলে মাত্র ৪ ঘণ্টা কয়েক দিন পরপর বাড়ে ইউনিটপ্রতি দাম ময়মনসিংহে বিজ্ঞান বিতর্ক উৎসবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিলেন রেঞ্জ ডিআইজি গাজীপুরের কালীগঞ্জে ১২ বছরের শিশুকে ধর্ষণ ও গর্ভপাতের অভিযোগ, আটক ৩ আলমডাঙ্গায় রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা মহাব্বত আলীর দাফন সম্পন্ন । পাবনায় ডিবি পুলিশের পৃথক অভিযানে ৫ আগ্নেয়াস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার ৪ বিয়ের নামে অভিনব প্রতারণা, নিজের স্ত্রী’কে কখনো মেয়ে কখনো ভাইঝি বলে একাধিক বিয়ে দেন স্বামী! কৌশলে হাতিয়ে নেন লাখ লাখ টাকা। সিরাজগঞ্জের শাহজাদপুরে শান্তিপূর্ণ ভাবে শারদীয় দুর্গাপূজা উৎসব উদযাপিত। উল্লাপাড়ায় দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে নাসির হোসেন, নির্বিঘ্নে পূজা উদযাপনে প্রশাসনের সঙ্গে তদারকি খেলাধুলায় মনোবল বাড়াতে জোড়া খাসি উপহার দিলেন মেয়র পদপ্রার্থী জামাল উদ্দিন মাস্টার নিয়োগের অপেক্ষায় ১-১২ তম নিবন্ধিত শিক্ষকগণ, নেই নিয়োগের চুড়ান্ত ঘোষণা নেই, নিয়োগের বাঁধা কোথায়!

সিলেটের নবাগত পুলিশ সুপারের বিশেষ কল্যাণ সভা অনুষ্ঠিত

রুবেল আহমেদ: ব্যুরো প্রধান সিলেট
  • প্রকাশের সময় : শুক্রবার, ১২ জুলাই, ২০২৪
  • ৩০৯ বার পঠিত

রুবেল আহমেদ: ব্যুরো প্রধান সিলেট

সিলেট জেলা পুলিশের অফিসার-ফোর্সের সাথে নতুন পুলিশ সুপারের বিশেষ কল্যাণ সভা সিলেট বীরমুক্তিযোদ্ধা শহীদ এসপি এম.শামসুল হক মিলণায়তনে অনুষ্ঠিত হয়। ১১ জুলাই ২০২৪ সিলেট জেলার নতুন পুলিশ সুপার আব্দুল মান্নান, বিপিএম (বার) জেলা পুলিশ লাইন্স পরিদর্শন করেন। নবাগত পুলিশ সুপার আব্দুল মান্নান লাইন্সে পৌছালে পুলিশ লাইন্সের একটি চৌকস দল তাঁকে অভিবাদন প্রদান করে। পরবর্তীতে জেলা পুলিশ লাইন্সে স্থাপিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর ম্যুরাল এবং জেলা পুলিশের গর্বের স্থাপনা “স্মৃতি-৭১” এ পুষ্পস্তবক অর্পণ করেন। সকাল ১১.০০ ঘটিকায় সিলেট জেলা পুলিশ লাইনস্থ শহীদ এসপি এম. শামছুল হক মিলনায়তনে সিলেট জেলা পুলিশের বিশেষ কল্যাণ সভা অনুষ্ঠিত হয়। পুলিশ সুপারের সভাপতিত্বে সভায় জেলার সকল উর্ধ্বতন কর্মকর্তাগণ, থানার অফিসার ইনচার্জ ও জেলা ইউনিটের অফিসার-ফোর্সগণ উপস্থিত ছিলেন। সভার প্রথমে পরিচয় পর্ব অনুষ্ঠিত হয়। পরিচয় পর্ব শেষে অফিসার ও ফোর্সদের সমস্যার কথা শুনেন ও জেলার আইন-শৃঙ্খলা স্বাভাবিক রাখতে এবং অফিসার ফোর্সের সার্বিক কল্যাণের লক্ষ্যে নব উদ্যোগে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park