
রুবেল আহমেদ: ব্যুরো প্রধান সিলেট
সিলেট জেলা পুলিশের অফিসার-ফোর্সের সাথে নতুন পুলিশ সুপারের বিশেষ কল্যাণ সভা সিলেট বীরমুক্তিযোদ্ধা শহীদ এসপি এম.শামসুল হক মিলণায়তনে অনুষ্ঠিত হয়। ১১ জুলাই ২০২৪ সিলেট জেলার নতুন পুলিশ সুপার আব্দুল মান্নান, বিপিএম (বার) জেলা পুলিশ লাইন্স পরিদর্শন করেন। নবাগত পুলিশ সুপার আব্দুল মান্নান লাইন্সে পৌছালে পুলিশ লাইন্সের একটি চৌকস দল তাঁকে অভিবাদন প্রদান করে। পরবর্তীতে জেলা পুলিশ লাইন্সে স্থাপিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর ম্যুরাল এবং জেলা পুলিশের গর্বের স্থাপনা "স্মৃতি-৭১" এ পুষ্পস্তবক অর্পণ করেন। সকাল ১১.০০ ঘটিকায় সিলেট জেলা পুলিশ লাইনস্থ শহীদ এসপি এম. শামছুল হক মিলনায়তনে সিলেট জেলা পুলিশের বিশেষ কল্যাণ সভা অনুষ্ঠিত হয়। পুলিশ সুপারের সভাপতিত্বে সভায় জেলার সকল উর্ধ্বতন কর্মকর্তাগণ, থানার অফিসার ইনচার্জ ও জেলা ইউনিটের অফিসার-ফোর্সগণ উপস্থিত ছিলেন। সভার প্রথমে পরিচয় পর্ব অনুষ্ঠিত হয়। পরিচয় পর্ব শেষে অফিসার ও ফোর্সদের সমস্যার কথা শুনেন ও জেলার আইন-শৃঙ্খলা স্বাভাবিক রাখতে এবং অফিসার ফোর্সের সার্বিক কল্যাণের লক্ষ্যে নব উদ্যোগে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হয়।