1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
সিরাজগঞ্জ-৩ বিএনপির মনোনয়ন প্রত্যাশী ২০ নেতা, মনোনয়ন পেয়ে ধানের শীষের কান্ডারী হলেন ভিপি আইনুল হক - বাংলাদেশ খবর প্রতিদিন
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১১:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
দিনাজপুর বীরগঞ্জে মরহুম বজলুর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের মেগা ফাইনাল অনুষ্ঠিত। বান্দরবান জেলায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন  পাঁচবিবির আয়মা রসুলপুর ইউনিয়নে ফ্যামিলি কার্ডের জরিপ কার্যক্রমের উদ্বোধন মতামত: বাংলার মহাজনী ব্যবস্থা ও সমাজে এর প্রভাব  তরিকুল ইসলামের ৮ম মৃ/ত্যু বার্ষিকীতে সাতক্ষীরা পৌর বিএনপির আলোচনা ও দোয়া কার্পাসডাঙ্গা ডিগ্রি কলেজে কলেজভিত্তিক মৌলিক প্রশিক্ষণ-২০২৬-এর উদ্বোধন সাতক্ষীরার ধুলিহরে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন বাকৃবিতে অনুষ্ঠিত ‘নেক্সকো ২০২৬’-এ রানার্সআপ খুকৃবি। সেনা সদস্য তিতাস হত্যার চার দিন পর থানায় মামলা, প্রধান আসামি রোহিঙ্গা ময়মনসিংহ জেলা পুলিশের ডিআই-১ জসীম উদ্দিনের অবসর উপলক্ষে বিদায় সংবর্ধনা

সিরাজগঞ্জ-৩ বিএনপির মনোনয়ন প্রত্যাশী ২০ নেতা, মনোনয়ন পেয়ে ধানের শীষের কান্ডারী হলেন ভিপি আইনুল হক

ইয়াকুব আলী তালুকদার
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৪ নভেম্বর, ২০২৫
  • ১৭৯ বার পঠিত

মো ইয়াকুব আলী তালুকদার

স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সিরাজগঞ্জ ০৩ আসনে ২০ জন বিএনপি নেতার ধানের শীষে মনোনয়ন প্রত্যাশীর আত্মপ্রকাশ ছিল । মনোনয়ন প্রত্যাশীদের লম্বা লাইনের আত্মপ্রকাশে সিরাজগঞ্জ-০৩ আসনের বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মনোনয়ন প্রত্যাশী ও নেতাকর্মী এবং নির্বাচনী এলাকার জনমনে জন্ম নিয়েছিল নানান মিশ্র প্রতিক্রিয়া, আলোচনা ও সমালোচনা। কে হবেন এমপি পদপ্রার্থী আর কাকেই বা দল থেকে দেয়া হবে মনোনয়ন। কে পাবেন ধানের শীষ প্রতীক।

এমন সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে ০৩ নভেম্বর সোমবার বিকেলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির স্থায়ী কমিটির বিশেষ বৈঠক অনুষ্ঠিত হয় গুলশান কার্যালয়ে। বিশেষ বৈঠক শেষে সাংবাদিক সম্মেলনের মাধ্যমে সারা দেশে ২৩৭ টি সংসদীয় আসনে এমপি পদপ্রার্থীদের মনোনয়ন তালিকা প্রকাশ করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বাকি রয় আরও ৬৩ টি আসন।

এর মধ্যে সিরাজগঞ্জ-০১ (কাজিপুর) বাদে সিরাজগঞ্জের ০৬ টি আসনের মধ্যে ০৫ টিতে সম্ভাব্য সংসদ সদস্য পদপ্রার্থীদের মনোনয়ন দেওয়া হয়। সিরাজগঞ্জ-০৩ (রায়গঞ্জ-সলংগা-তাড়াশ) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ২০ জন নেতা মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে দল থেকে মনোনয়ন দেওয়া হয় ভিপি আইনুল হককে। ধানের শীষ প্রতীক প্রত্যাশী ২০ নেতার মধ্যে ধানের শীষের কান্ডারী হলেন ভিপি আইনুল হক।

দলীয় মনোনয়ন প্রত্যাশী হিসেবে জনসম্মুখে যারা এপর্যন্ত নিজেদের অবস্থান জানান দিয়েছিলেন, তারা হলেন মো সাইফুল ইসলাম শিশির, মো সাইদুর রহমান বাচ্চু, ভিপি মো আয়নুল হক, চারবারের সাবেক এমপি সদ্য প্রয়াত আলহাজ্ব আব্দুল মান্নান তালুকদার এর সুযোগ্য উত্তরসুরী মো রাহিদ মান্নান লেনিন, মো রকিবুল করিম খান পাপ্পু, মো খোন্দকার সেলিম জাহাঙ্গীর, অস্ট্রেলিয়া প্রবাসী মো ইঞ্জিনিয়ার কামাল হোসেন, শিল্পপতি মো রুহী আফজাল, ব্যারিস্টার মো আব্দুল বাতেন, আলহাজ্ব মো দুলাল হোসেন খান, অস্ট্রেলিয়া প্রবাসী মো রাকিবুল আলম মিঞা অপু, জার্মান প্রবাসী মো সাব্বির আহম্মেদ, তাড়াশ উপজেলা বিএনপি’র সভাপতি সরদার মো আফছার আলী, রায়গঞ্জ উপজেলা বিএনপি’র প্রতিষ্ঠাতা সভাপতি আলহাজ্ব মো মিজানুর রহমান তালুকদারের সুযোগ্য পুত্র নিমগাছী ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো আমিনুল বারী তালুকদার, তাড়াশ উপজেলা বিএনপি নেতা অধ্যাপক মো আব্দুল হাকিম, জেলা যুবদলের সাবেক নেতা এপিপি অ্যাড. মো নাসির উদ্দিন, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের যোগাযোগ বিষয়ক সম্পাদক মো আব্দুল আলীমসহ আরও অনেকে।

সবশেষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি থেকে সিরাজগঞ্জ-০৩ আসনে মনোনয়ন পেলেন ভিপি আইনুল হক। অবশেষে ধানের শীষের কান্ডারী হলেন তিনি। মনোনয়ন প্রত্যাশী অনেকেই পূর্বে ঘোষণা দিয়েছেন দল থেকে যাকে মনোনয়ন দেওয়া হবে তার হয়েই কাজ করতে চান সবাই এবং দলের আনুগত্যের বিষয়ে সবাই ঐক্য হয়ে মাঠে ময়দানে কাজ করবেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park