1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
সিরাজগঞ্জ রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে GST গুচ্ছভুক্ত ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত। - বাংলাদেশ খবর প্রতিদিন
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৮:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
বেলকুচিতে প্রশাসনের অভিযানের পরও থামছে না ডাইং কারখানার দূষণ নারীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মিনি ম্যারাথন প্রতিযোগিতা আয়োজনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে আট দফা দাবিতে জাতীয় প্রেসক্লাবে শিক্ষক কর্মচারী ঐক্যজোটের সংবাদ সম্মেলন পাঁচবিবিতে ভারতীয় সিরাপ ও ইয়াবাসহ আটক ৩ পাঁচবিবিতে উচ্চতা ৪ ফুট তবু থেমে নেই জীবনযুদ্ধ ১৬ বছর ধরে পরিশ্রমে সংসার চালান আল-আমিন ইউনিয়ন পরিষদ নির্বাচনে কলকলিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব মুহিত মিয়ার নির্বাচনী মতবিনিময় সভা  সাতক্ষীরায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত বাগমারায় সাংবাদিকের ফেসবুক আইডি হ্যাক করে ৪০ হাজার টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র ​সাতক্ষীরা সীমান্তে অভিনব কায়দা: মলদ্বারে লুকিয়ে পাচারের সময় ১.৫৫ কোটি টাকার স্বর্ণসহ ভারতীয় নাগরিক আটক পাবিপ্রবিতে ডিবেটিং সোসাইটির কমিটি নিয়ে বিতর্ক, আলোচনায় শিবির সভাপতি

সিরাজগঞ্জ রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে GST গুচ্ছভুক্ত ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত।

মোঃ জাকারিয়া হোসেন শাহজাদপুর সিরাজগঞ্জ প্রতিনিধি:
  • প্রকাশের সময় : শুক্রবার, ৯ মে, ২০২৫
  • ৩২৮ বার পঠিত

মোঃ জাকারিয়া হোসেন
শাহজাদপুর সিরাজগঞ্জ প্রতিনিধি:

সিরাজগঞ্জের শাহজাদপুরে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ’র কেন্দ্রে জিএসটি গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয় গুলোর ২০২৪-২৫ শিক্ষাবর্ষে ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। ‘এ’ ইউনিটে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় কেন্দ্রে ২টি ভেন্যুতে (ইব্রাহিম পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় ও শাহজাদপুর সরকারি কলেজে) পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে ৩৯০৪ জন ভর্তিচ্ছুর মধ্যে ৩৫০১ জন ভর্তিচ্ছু উপস্থিত ছিলেন। পরীক্ষায় উপস্থিতির হার ছিলো ৮৯.৬৮ শতাংশ।

শুক্রবার (৯ মে-২৫) বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত সারা দেশে একযোগে এ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এছাড়াও বিকেলে ৩টায় আর্কিটেকচার বিভাগে ৫৮ জন পরীক্ষার্থী অঙ্কন পরীক্ষায় অংশ নিয়েছেন।

ভর্তি পরীক্ষার্থীর সার্বিক সহযোগিতায় রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ক্লাব, ছাত্র সংগঠন ও শাহজাদপুরের বিভিন্ন সামাজিক সংগঠন কাজ করেছেন। আইনশৃঙ্খলা রক্ষা এবং যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডি, পুলিশ ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, গোয়েন্দা সংস্থা এবং স্বাস্থ্যসেবা নিশ্চিতে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের মেডিকেল টিম নিয়োজিত ছিলো।

পরীক্ষা চলাকালীন সময়ে বিশ্ববিদ্যালয়ের ভাইস- চ্যান্সেলর প্রফেসর ড. এস. এম. হাসান তালুকদার পরীক্ষা কেন্দ্রগুলো পরিদর্শন করেন। নিজেস্ব ক্যাম্পাস বিহীন একটি বিশ্ববিদ্যালয়ে গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়সমূহের ৩টি ইউনিটের (এ, বি ও সি) ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন হওয়ায় তিনি রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর, ট্রেজারার, শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারী, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, স্থানীয় প্রশাসন, গোয়েন্দা সংস্থা, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান, পল্লী বিদ্যুৎসহ সুশীল সমাজের প্রতিনিধি, শাহজাদপুরের লোকাল পিপলস এবং স্টেকহোল্ডারগণের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তাদের এই নিঃস্বার্থ সহযোগিতা আগামী দিনগুলোতেও চলমান থাকবে বলে তিনি আশা প্রকাশ করেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park