1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
সিরাজগঞ্জে জুলাই শহীদের স্মরণ বিএনপির দোয়া ও মৌন মিছিল - বাংলাদেশ খবর প্রতিদিন
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০২:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
পাঁচবিবিতে মাদকবিরোধী পোস্টের জেরে যুবকের ওপর হামলার অভিযোগ। পুঠিয়ায় আপন ভাইয়ের বিরুদ্ধে ব্যবসা প্রতিষ্ঠানে ভাংচুর ও লুটপাটের অভিযোগ। ব্যারিস্টার ড. নাজিবুর রহমান এমপিকে সংবর্ধনা প্রদান। নড়াইলে প্রতিবন্ধী আনোয়ার হত্যা মামলার এক আসামি গ্রেফতার। দেবীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে বৃদ্ধার মৃত্যু। ন্যায্য দামের অভাবে দিশেহারা মহেশখালীর পান চাষিরা, বাড়ছে ঋণের বোঝা মহেশখালীতে ৬০ শতাংশ পরিবার পান চাষের সঙ্গে জড়িত, ন্যায্যমূল্য ও সরকারি সহায়তার দাবি। চট্টগ্রাম মিরসরাইয়ে গৃহবধূর আ/ত্ম/হ/ত্যার ঘটনার মামলায় স্বামী গ্রে/ফ/তার । শাহজাহানপুর তরুণ সংঘের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হাড্ডাহাড্ডি লড়াই শেষে চ্যাম্পিয়ন শাহী হালিম জামতৈল। সাতক্ষীরায় বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদের সমাবেশ অনুষ্ঠিত। সাংবাদিক মাসুদ রানা ও সোহাগের ব্যতিক্রমী উদ্যোগ: মাছখোলা বাজারে দৃষ্টিনন্দন বসার জায়গা স্থাপন।

সিরাজগঞ্জে জুলাই শহীদের স্মরণ বিএনপির দোয়া ও মৌন মিছিল

জহুরুল ইসলাম, সিরাজগঞ্জ প্রতিনিধি
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৮ জুলাই, ২০২৫
  • ৭০ বার পঠিত

জহুরুল ইসলাম, সিরাজগঞ্জ প্রতিনিধি:
সিরাজগঞ্জে বিএনপির উদ্যোগে জুলাই গণঅভ্যুত্থানে শহীদের বিদেহী আত্নার মাগফিরাত কামনা করে দোয়া মাহফিল ও শহীদের স্মরণে মৌন মিছিল হয়েছে।

শুক্রবার (১৮ জুলাই) বাদ জুম্মা কেন্দ্রীয় জামে মসজিদে শহীদের বিদেহী আত্নার মাগফিরাত কামনা করে দোয়া মাহফিল হয়। এতে মোনাজাত পরিচালনা করেন কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব মুফতি হাফেজ মাওলানা আবদু্ল্লাহ। দোয়া মাহফিলে বিপুলসংখ্যক ধর্মপ্রাণ মুসুল্লিরা শরীর হন।

পরে কেন্দ্রীয় জামে মসজিদের সামনে থেকে জুলাই শহীদের স্মরণে একটি মৌন মিছিল বের হয়ে বড় বাজারে গিয়ে শেষ হয়। সেখানে বক্তব্য রাখেন জেলা বিএনপির সহ-সভাপতি অমর কৃষ্ণদাস, সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক শামীম খান, যুগ্ম-সাধারণ সম্পাদক সাংবাদিক হারুন অর রশিদ খান হাসান ও সাংগঠনিক সম্পাদক আবু সাইদ সুইট প্রমুখ।
মৌন মিছিলে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park