1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
সিরাজগঞ্জের শাহজাদপুরে মহান বিজয় দিবস-২৫ উদযাপিত। - বাংলাদেশ খবর প্রতিদিন
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৩:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
তরিকুল ইসলামের ৮ম মৃ/ত্যু বার্ষিকীতে সাতক্ষীরা পৌর বিএনপির আলোচনা ও দোয়া কার্পাসডাঙ্গা ডিগ্রি কলেজে কলেজভিত্তিক মৌলিক প্রশিক্ষণ-২০২৬-এর উদ্বোধন সাতক্ষীরার ধুলিহরে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন বাকৃবিতে অনুষ্ঠিত ‘নেক্সকো ২০২৬’-এ রানার্সআপ খুকৃবি। সেনা সদস্য তিতাস হত্যার চার দিন পর থানায় মামলা, প্রধান আসামি রোহিঙ্গা ময়মনসিংহ জেলা পুলিশের ডিআই-১ জসীম উদ্দিনের অবসর উপলক্ষে বিদায় সংবর্ধনা শেখ হাসিনাকে উদ্দেশ করে রিজভী: ‘রক্তের দাগ মানুষ ভুলে যায়নি’ দুর্গাপুরে পর্যটন উন্নয়ন ও ব্যবস্থাপনা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত দুর্গাপুর সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদককে প্রাণনাশের হুমকি, থানায় জিডি টেস্টে প্রথম বাংলাদেশি হিসেবে ৭ হাজার রানের মাইলফলক স্পর্শ করলেন মুশফিক

সিরাজগঞ্জের শাহজাদপুরে মহান বিজয় দিবস-২৫ উদযাপিত।

মোঃ জাকারিয়া হোসেন,শাহজাদপুর সিরাজগঞ্জ প্রতিনিধি:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫
  • ১০২ বার পঠিত

মোঃ জাকারিয়া হোসেন,এমএসসি,শাহজাদপুর(সিরাজগঞ্জ) প্রতিনিধি:
সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলায় নানাবিধ কর্মসূচির মধ্য দিয়ে যথাযোগ্য মর্যাদায় ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস ২০২৫ উদযাপিত হয়েছে।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর-২৫) সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে দিবসটির আনুষ্ঠানিকতা শুরু হয়।
শাহজাদপুর সরকারি কলেজ শহীদ মিনারে প্রথম প্রহরে শ্রদ্ধা নিবেদন করেন উপজেলা নির্বাহী অফিসার জনাব মাসফিকা হোসেন এবং শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জনাব মোঃ সাইফুল ইসলাম।

এসময় শাহজাদপুর বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, শাহজাদপুর সাংবাদিক ফোরামের সাংবাদিকবৃন্দ, সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি এবং বিভিন্ন সামাজিক ও প্রশাসনিক সংগঠনের নেতৃবৃন্দ শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে মহান মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা জানান।

মহান বিজয় দিবস উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে শাহজাদপুর সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে দিনব্যাপী কর্মসূচি গ্রহণ করা হয়। কর্মসূচির মধ্যে ছিল কুচকাওয়াজ, শিশু-কিশোরদের অংশগ্রহণে বিভিন্ন পরিবেশনা, শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের সাংস্কৃতিক অনুষ্ঠান এবং মুক্তিযুদ্ধ ভিত্তিক আলোচনা সভা।

অনুষ্ঠানগুলোতে বক্তারা মহান মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে দেশ গঠনে সকলকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করার আহ্বান জানান।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park