1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
সিরাজগঞ্জের বহুলীতে জামায়াতের উদ্যোগে প্রায় দেড় কিলোমিটার রাস্তা সংস্কার - বাংলাদেশ খবর প্রতিদিন
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৪:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
চুয়াডাঙ্গায় বিজিবির জোরালো অভিযান: স্বর্ণ ও মাদকসহ আটক ৩, রিজিয়নের জব্দ ৫২ কোটি টাকা আগের নির্যাতনের মামলায় আপস, ফের নির্যাতনের অভিযোগে প্রাণ গেল গৃহবধূর নাফ নদীতে কোস্ট গার্ডের অভিযানে ১০ কোটি টাকার ইয়াবাসহ আটক ২ ময়মনসিংহ রেঞ্জের শ্রেষ্ঠ পুলিশ সুপার নির্বাচিত হলেন মোহাম্মদ কামরুল হাসান মুক্তাগাছায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে মোবাইল কোর্ট, ভেঙে দেওয়া হলো ১২০ ফুট চিমনি চারঘাটে রিকশা-ভ্যানচালককে হুডি দিলেন পৌর মেয়র পদপ্রার্থী একের পর এক ককটেল বিস্ফোরণ, ফ্লাইওভারে মোটরসাইকেল চলাচলে পুলিশের কড়াকড়ি ‎ কার্তিকের সন্ধ্যায় হঠাৎ তাণ্ডব: ঝোড়ো হাওয়া ও শিলাবৃষ্টিতে বিপর্যস্ত জনজীবন পাঁচবিবিতে নানা আয়োজনে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন দর্শনা থানার বিশেষ অভিযান: মাদক সেবনকারীর ৬ মাসের কারাদণ্ড

সিরাজগঞ্জের বহুলীতে জামায়াতের উদ্যোগে প্রায় দেড় কিলোমিটার রাস্তা সংস্কার

মো ইয়াকুব আলী তালুকদার স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৬ আগস্ট, ২০২৫
  • ১৫৯ বার পঠিত

 

মো ইয়াকুব আলী তালুকদার

স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্।

 

সিরাজগঞ্জ সদর উপজেলার বহুলী ইউনিয়নের ০৪ ওয়ার্ড হরিণা হাটায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে জনবহুল এলাকার রাস্তা সংস্কার।

 

২৬ আগস্ট মঙ্গলবার সিরাজগঞ্জ সদর উপজেলার ০৩ নং বহুলী ইউনিয়নের বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে ০৪ নং ওয়ার্ডের হরিণা হাটার প্রায় দেড় কিলোমিটার রাস্তা সংস্কার করা হয়। সকাল দশ টার সময় শুরু হয়ে দুপুর একটার পর শেষ হয়।

 

জনবহুল এই এলাকার মানুষ দীর্ঘ দেড় কিলোমিটার রাস্তা ভাঙ্গা ও খানাখন্দভরা থাকায় নিয়মিত দূর্ঘটনার কবলে পড়তো। নিয়মিত ভ্যান, রিক্সা, অটো, মোটরসাইকেল ও সাইকেল উল্টে আহত হতো। এমনকি হেটে যাওয়াও ছিল বেশ কষ্টকর। জনদূর্ভোগ ও ভোগান্তির ছিল না কোন অন্ত। তাই এলাকার অসংখ্য জনসাধারণের অসুবিধার কথা চিন্তা করে বাংলাদেশ জামায়াতে ইসলামী ০৩ নং বহুলী ইউনিয়ন রাস্তাটি সংস্কার করে দেন। ইউনিয়ন জামায়াতের নেতাকর্মী সরেজমিনে উপস্থিত থেকে কাজটি সম্পাদন করেন। এতে জনগণ অনেক আনন্দিত এবং জামায়াতে ইসলামীর কার্যক্রমের প্রশংসা করেন।

 

রাস্তা সংস্কারের সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ০৩ নং বহুলী ইউনিয়নের আমির আলহাজ্ব মাওলানা মোহাম্মদ আব্দুল মালেক খান, সেক্রেটারি মো একরামুল হক খান।

যুব কল্যাণ পরিষদের ইউনিয়ন সভাপতি মো শাফিউল হক শাওন। সহকারী সেক্রেটারি মো মোরশেদুল আলম। সাংগঠনিক সম্পাদক মো মুকুল হোসেন। অর্থ সম্পাদক মো মানিক হোসেন। ০৫ নং ওয়ার্ড জামায়াতের সভাপতি মো শিপন হোসেন। ০৪ নং ওয়ার্ড জামায়াতের সহকারী সভাপতি মো জাবালা মুশতাক।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park