1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
সাতক্ষীরা জেলা যাত্রী ও পণ্য পরিবহন কমিটির সভা অনুষ্ঠিত - বাংলাদেশ খবর প্রতিদিন
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৬:৫০ অপরাহ্ন
শিরোনাম :
সিরাজগঞ্জে সন্ত্রাসবিরোধী মামলায় ছাত্রলীগের ৩ নেতা গ্রেপ্তার সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশ-এর কুমিল্লা জেলা ইউনিটের অনুমোদন। ঠাকুরগাঁওয়ে মাদকসহ আটক ৩ দিনাজপুর বীরগঞ্জে মরহুম বজলুর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের মেগা ফাইনাল অনুষ্ঠিত। বান্দরবান জেলায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন  পাঁচবিবির আয়মা রসুলপুর ইউনিয়নে ফ্যামিলি কার্ডের জরিপ কার্যক্রমের উদ্বোধন মতামত: বাংলার মহাজনী ব্যবস্থা ও সমাজে এর প্রভাব  তরিকুল ইসলামের ৮ম মৃ/ত্যু বার্ষিকীতে সাতক্ষীরা পৌর বিএনপির আলোচনা ও দোয়া কার্পাসডাঙ্গা ডিগ্রি কলেজে কলেজভিত্তিক মৌলিক প্রশিক্ষণ-২০২৬-এর উদ্বোধন সাতক্ষীরার ধুলিহরে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন

সাতক্ষীরা জেলা যাত্রী ও পণ্য পরিবহন কমিটির সভা অনুষ্ঠিত

মুহাম্মদ হাফিজ
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১ জুলাই, ২০২৫
  • ২৩০ বার পঠিত

মুহাম্মদ হাফিজ,সাতক্ষীরা :
সাতক্ষীরা জেলার যাত্রী ও পণ্য পরিবহন কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১ জুলাই ) সকাল সাড়ে দশটায় সাতক্ষীরা জেলা প্রশাসন ও বিআরটিএ সাতক্ষীরা সার্কেলের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।

এতে সভাপতিত্ব করেন সাতক্ষীরা জেলা প্রশাসক ও জেলা ম্যাজিষ্ট্রেট মোস্তাক আহমেদ।

আলোচ্য বিষয়গুলোর মধ্যে ছিল দূরপাল্লার পরিবহন বাসগুলো ঢাকা থেকে সাতক্ষীরা জেলা পর্যন্ত চলাচল করার কথা এবং এক্ষেত্রে বিআরটিএ ( রুট পারমিট থাকা আবশ্যক ) না নিয়ে আইনে তোয়াক্কা না করে জোরপূর্বক সাতক্ষীরা জেলার শেষ সীমানা শ্যামনগর, মুন্সিগঞ্জ পর্যন্ত বাই রোটেশনে দিনে ও রাতে চলাচল করছে।তম্মোধ্য ইমাদ, টুঙ্গিপাড়া এক্সপ্রেস, সাতক্ষীরা লাইন, এসপি গোল্ডেন, মাস্টার ট্রাভেলসসহ কয়েকটি পরিবহবনের ০২ টি করে বাস চলার অনুমতি বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতি কর্তৃক প্রদান করলেও ১৫ থেকে ২০ টা পরিবহন দৈনিক ১৫/ ৩০ মিনিট ট্রিপ নিয়ে চলছে।এতে একদিকে সরকার রাজস্ব হারাচ্ছে। অন্যদিকে অত্র সমিতি ও খুলনা জেলা বাস মিনিবাস কোচ ও মাইক্রোবাস মালিক সমিতি কর্তৃক যৌথভাবে পরিচালিত খুলনা – কালিগন্জ ও যশোর মুন্সিগঞ্জ রুটের লোকাল বাসের যাত্রী পরিবহন বহন করায় বাস মালিকগন অর্থিক ও ব্যবসায়িকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন।

বিআরটিএ সাতক্ষীরা সার্কেলের সহকারী পরিচালক
কে এম মাহবুব কবিরের সঞ্চালনায় উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মুকিত হাসান,জেলা তথ্য অফিসার মোঃ জাহারুল ইসলাম,এডিএম রিপন বিশ্বাস,সাতক্ষীরা পৌরসভার সিও ইশতিয়াক আহমেদ, সাতক্ষীরার টিআই প্রসাশন শাহাবউদ্দিন মোল্লা, বিআরটিএ সাতক্ষীরার ম্যানেজার মোঃ আফছার আলী, দূরপাল্লা পরিবহন ম্যানেজার এ্যাসোসিয়েশনের সাতক্ষীরা সভাপতি সরদার মুকুল ও সাধারণ সম্পাদক মোঃ মশিউর রহমান, বাস মালিক সমিতির সভাপতি শেখ আব্দুস সোবহান ও সহসভাপতি মোঃ জামাল উদ্দিন,বিআরটিএ সাতক্ষীরা সার্কেলের সহকারী পরিচালক
কে এম মাহবুব কবিরের সঞ্চালনায় উপস্থিত ছিলেন বিআরটিএ সাতক্ষীরার ম্যানেজার মোঃ আফছার আলী, দূরপাল্লা পরিবহন ম্যানেজার এ্যাসোসিয়েশনের সাতক্ষীরা সভাপতি সরদার মুকুল ও সাধারণ সম্পাদক মোঃ মশিউর রহমান, বাস মালিক সমিতির সভাপতি শেখ আব্দুস সোবহান ও সহসভাপতি মোঃ জামাল উদ্দিন, দৈনিক হৃদয় বার্তার সম্পাদক জিএম মোশাররফ হোসেন প্রমুখ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park