
মুহাম্মদ হাফিজ সাতক্ষীরা : সাতক্ষীরা সদর ০৮ নং
ধুলিহর ইউনিয়নে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলন অনুষ্ঠিত।
২৭ অক্টোবর (রবিবার) সন্ধ্যায় বেড়বাড়ী জামে মাসজিদে এ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।ধুলিহর ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা আব্দুস সালাম এর সভাপতিত্বে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাতক্ষীরা জেলার শুরা সদস্য মাওলানা মোহাম্মদ আলী হাবিবী, সদর উপজেলার নায়েবে ও ফিংড়ি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মাস্টার হাবিবুর রহমান, সদর উপজেলার সহকারী সেক্রেটারী মাওলানা আব্দুস সবুর,ধুলিহর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মাস্টার আশরাফুজ্জামান,অধ্যাপক মাওলানা মনিরুল ইসলাম বিলালী, ধুলিহর ইউনিয়নের সেক্রেটারী রবিউল , ধুলিহর ইউনিয়ন যুব ইউনিটের সভাপতি সাংবাদিক মাওলানা আব্দুল করিমসহ ইউনিয়ন জামায়াতের নেতৃবৃন্দ।
নেতা কর্মীদের উপস্থিতিতে নেতৃবৃন্দ নির্দেশনা দেন, ”
প্রত্যেক ঘরে ঘরে জামায়াত ইসলামের দাওয়াত পৌঁছে দিতে হবে।পাশাপাশি বিগত দিনে আওয়ামী শাসনামলে জামায়াত ইসলামের ওপর গুম, খুন, নির্যাতন ও নিপিড়নের কথা তুলে ধরা হয়”।