1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
সাতক্ষীরায় ওনার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে ইন্টার হেলথ সেক্টর ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন  - বাংলাদেশ খবর প্রতিদিন
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০১:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
তরিকুল ইসলামের ৮ম মৃ/ত্যু বার্ষিকীতে সাতক্ষীরা পৌর বিএনপির আলোচনা ও দোয়া কার্পাসডাঙ্গা ডিগ্রি কলেজে কলেজভিত্তিক মৌলিক প্রশিক্ষণ-২০২৬-এর উদ্বোধন সাতক্ষীরার ধুলিহরে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন বাকৃবিতে অনুষ্ঠিত ‘নেক্সকো ২০২৬’-এ রানার্সআপ খুকৃবি। সেনা সদস্য তিতাস হত্যার চার দিন পর থানায় মামলা, প্রধান আসামি রোহিঙ্গা ময়মনসিংহ জেলা পুলিশের ডিআই-১ জসীম উদ্দিনের অবসর উপলক্ষে বিদায় সংবর্ধনা শেখ হাসিনাকে উদ্দেশ করে রিজভী: ‘রক্তের দাগ মানুষ ভুলে যায়নি’ দুর্গাপুরে পর্যটন উন্নয়ন ও ব্যবস্থাপনা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত দুর্গাপুর সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদককে প্রাণনাশের হুমকি, থানায় জিডি টেস্টে প্রথম বাংলাদেশি হিসেবে ৭ হাজার রানের মাইলফলক স্পর্শ করলেন মুশফিক

সাতক্ষীরায় ওনার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে ইন্টার হেলথ সেক্টর ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন 

মুহাম্মদ হাফিজ
  • প্রকাশের সময় : বুধবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৫
  • ৬০ বার পঠিত


মুহাম্মদ হাফিজ, সাতক্ষীরা
: সাতক্ষীরায় ইন্টার হেলথ  সেক্টর ক্রিকেট টুর্নামেন্ট ২০২৫ এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। বুধবার (১২ফেব্রুয়ারী) সকাল সাড়ে ৮ টায় সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে  বাংলাদেশ প্রাইভেট হাসপাতাল ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক (ওনার্স) এসোসিয়েশন সাতক্ষীরা জেলা শাখার আয়োজনে  এ ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন করা হয়। বাংলাদেশ প্রাইভেট হাসপাতাল ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক (ওনার্স) এসোসিয়েশন সাতক্ষীরা জেলা শাখার সাধারণ সম্পাদক মো. কামরুজ্জামান রাসেল এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন এবং বক্তব্য রাখেন বাংলাদেশ প্রাইভেট হাসপাতাল ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক (ওনার্স) এসোসিয়েশন সাতক্ষীরা জেলা শাখার সভাপতি ও জেলা ক্রীড়া সংস্থার এ্যাডহক কমিটির সদস্য বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব ডা. আবুল কালাম বাবলা। উদ্বোধনী খেলায় স্পন্দন ডায়াগনস্টিক সেন্টার বনাম সংগ্রাম হাসপাতাল লিমিটেড অংশ নেয়। এসময় উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন সংগঠনের সিনিয়র  সহ- সভাপতি  আ ম আখতারুজ্জামান মুকুল।

এসময় উপস্থিত ছিলেন ওনার্স এসোসিয়েশন সাতক্ষীরা

জেলা শাখার যুগ্ন সম্পাদক মো. আবুল খায়ের, কোষাধ্যক্ষ বিধান চন্দ্র মন্ডল, সাংগঠনিক সম্পাদক আবু বক্কর সিদ্দিক, দপ্তর সম্পাদক মো. শাহিনুর রহমান শাহিন, প্রচার সম্পাদক সি এম নাজমুল ইসলাম, মো. ফজলুর রহমান প্রমুখ। ক্রিকেট টুর্নামেন্টে মোট ২০টি দল অংশ নিচ্ছে।

খেলায় আম্পায়ারের দায়িত্ব পালন করেন, সাইফুল বাপী ও আসিফ কবির হিরণ। এ সময় বাংলাদেশ প্রাইভেট হাসপাতাল ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক (ওনার্স) অ্যাসোসিয়েশনের সদস্য ও বিভিন্ন হাসপাতাল ক্লিনিকের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন ধারাভাষ্যকার আব্দুল্লাহ শেখ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park