
এম,মছিবুর রহমান বাবুল,,
বোয়ালখালি উপজেলা প্রতিনিধি(চট্টগ্রাম)
চট্টগ্রাম সাতকানিয়া মৌলভীর দোকানের সামনে এক হৃদয়বিদারক বাইক এক্সিডেন্টে দুইজনই ঘটনাস্থলে মৃত্যু হয়।
গতকাল(১৪ জুন)শনিবার সাতাকানিয়া উপজেলার মৌলভীর দোকানের সামনে স্টেশন এলাকায় ঘটে গেলো এই মর্মান্তিক দূর্ঘটনা। স্হানীয়রা জানান বাইকটি প্রায় ঘন্টায় ৭০/৮০ কিঃমিঃ গতিতে আসায় নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে পিছনে দাঁড়িয়ে থাকা ট্রাকের ধাক্কা লেগে দূর্ভাগ্যজনক ভাবে দূর্ঘটনাস্হানেই দু’জনই মৃত্যুর কোলে ঢলে পড়েন। সামান্য ভূলের কারণে এঘটনার সূত্রপাত হয়েছে বলে উদ্ধার কারীরা বলেন।