1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশন ময়মনসিংহ জেলা শাখার উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। - বাংলাদেশ খবর প্রতিদিন
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৩:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
তরিকুল ইসলামের ৮ম মৃ/ত্যু বার্ষিকীতে সাতক্ষীরা পৌর বিএনপির আলোচনা ও দোয়া কার্পাসডাঙ্গা ডিগ্রি কলেজে কলেজভিত্তিক মৌলিক প্রশিক্ষণ-২০২৬-এর উদ্বোধন সাতক্ষীরার ধুলিহরে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন বাকৃবিতে অনুষ্ঠিত ‘নেক্সকো ২০২৬’-এ রানার্সআপ খুকৃবি। সেনা সদস্য তিতাস হত্যার চার দিন পর থানায় মামলা, প্রধান আসামি রোহিঙ্গা ময়মনসিংহ জেলা পুলিশের ডিআই-১ জসীম উদ্দিনের অবসর উপলক্ষে বিদায় সংবর্ধনা শেখ হাসিনাকে উদ্দেশ করে রিজভী: ‘রক্তের দাগ মানুষ ভুলে যায়নি’ দুর্গাপুরে পর্যটন উন্নয়ন ও ব্যবস্থাপনা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত দুর্গাপুর সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদককে প্রাণনাশের হুমকি, থানায় জিডি টেস্টে প্রথম বাংলাদেশি হিসেবে ৭ হাজার রানের মাইলফলক স্পর্শ করলেন মুশফিক

সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশন ময়মনসিংহ জেলা শাখার উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত।

তাসলিমা রত্না ময়মনসিংহ
  • প্রকাশের সময় : শুক্রবার, ৬ মার্চ, ২০২৬
  • ৪৮ বার পঠিত

তাসলিমা রত্না ময়মনসিংহ
ময়মনসিংহ, ৫ মার্চ (বৃহস্পতিবার):
সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা, অধিকার ও কল্যাণ নিশ্চিত করার লক্ষ্যে সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশন ময়মনসিংহ জেলা শাখার উদ্যোগে এক ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার ৫ মার্চ ২০২৬ ইং ময়মনসিংহ নগরীর কাঁচিঝুলি এলাকায় অবস্থিত গ্রীণ পয়েন্টে আয়োজিত এ অনুষ্ঠানে সাংবাদিক, শিক্ষাবিদ, চিকিৎসক, ব্যবসায়ী ও বিভিন্ন সামাজিক-রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি ও আমন্ত্রিত অতিথিরা সাংবাদিক সমাজের ঐক্য, পেশাগত মর্যাদা এবং নিরাপত্তা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, গণমাধ্যম সমাজের দর্পণ। সাংবাদিকরা সত্য ও ন্যায়ের পক্ষে কাজ করেন। তাই তাদের নিরাপত্তা ও কল্যাণ নিশ্চিত করা সমাজ ও রাষ্ট্রের গুরুত্বপূর্ণ দায়িত্ব।
অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ জেলার সর্বোচ্চ আয়কর দাতা মোঃ মাহবুব রেজা করিম মুরাদ, প্রান্ত স্পেশালাইজড হাসপাতাল ময়মনসিংহের ব্যবস্থাপনা পরিচালক মোঃ মনসুর আলম চন্দন, জিয়া পরিষদ ময়মনসিংহ জেলা শাখার সভাপতি অধ্যাপক ডাঃ মোহাম্মদ আলী সিদ্দিকী, ময়মনসিংহ কমার্স কলেজের প্রিন্সিপাল এখলাস উদ্দিন খান, দৈনিক প্রতিদিনের কাগজের ভারপ্রাপ্ত সম্পাদক ও সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশের চেয়ারম্যান মোঃ খায়রুল আলম রফিক, ময়মনসিংহ দক্ষিণ জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক মোঃ আবু সাঈদ ফরহান, আমিরা হাউজিং লিমিটেডের পরিচালক লায়ন মোঃ ইউসুফ আলী রিমন, ময়মনসিংহ দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক-১ মোঃ ফরহাদ হোসেন, বাংলাদেশ সাংবাদিক জোট ময়মনসিংহের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ জয়নাল আবেদীন, সাপ্তাহিক রাতদিন পত্রিকার ব্যবস্থাপনা সম্পাদক মোঃ নজরুল ইসলাম মিন্টুসহ বিভিন্ন গণমাধ্যমকর্মী ও বিশিষ্ট ব্যক্তিবর্গ।
এছাড়াও উপস্থিত ছিলেন সাংবাদিক মারুফ হোসেন, শরৎ সেলিম, প্রদীপ বিশ্বাস, সুমন ভট্টাচার্য,তাসলিমা রত্না এশিয়ান টেলিভিশন, নেহাল রঞ্জন, খালেদ হাসান, হামিদ ইমরান সহ স্থানীয় বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।
অনুষ্ঠানে বক্তারা বলেন, সাংবাদিকরা সমাজের অন্যায়-অনিয়ম তুলে ধরার মাধ্যমে দেশ ও জাতির কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন। তাই সাংবাদিকদের নিরাপত্তা ও কল্যাণে সংগঠনগুলোর কার্যক্রম আরও জোরদার করা প্রয়োজন। পাশাপাশি সাংবাদিকদের মধ্যে ঐক্য, পেশাগত দায়িত্ববোধ এবং নৈতিকতার চর্চা অব্যাহত রাখার ওপরও গুরুত্বারোপ করা হয়।
ইফতার মাহফিল শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি এবং সকল সাংবাদিকের নিরাপত্তা ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানটির সার্বিক আয়োজনে ছিলেন সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশন ময়মনসিংহ জেলা শাখার সভাপতি শেখ আলী হোসেন রনি, সহ-আয়োজনে ছিলেন সামদানি হোসেন বাপ্পি, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ সানোয়ার ইসলাম মামুন এবং আবু জার আল গিফার।
অনুষ্ঠানটি সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সম্পন্ন হয় এবং আগত অতিথিরা আয়োজনের ভূয়সী প্রশংসা করেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park