1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে ত্রিশালে মানববন্ধন ও প্রতিবাদ সভা - বাংলাদেশ খবর প্রতিদিন
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৫:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
বেলকুচিতে প্রশাসনের অভিযানের পরও থামছে না ডাইং কারখানার দূষণ নারীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মিনি ম্যারাথন প্রতিযোগিতা আয়োজনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে আট দফা দাবিতে জাতীয় প্রেসক্লাবে শিক্ষক কর্মচারী ঐক্যজোটের সংবাদ সম্মেলন পাঁচবিবিতে ভারতীয় সিরাপ ও ইয়াবাসহ আটক ৩ পাঁচবিবিতে উচ্চতা ৪ ফুট তবু থেমে নেই জীবনযুদ্ধ ১৬ বছর ধরে পরিশ্রমে সংসার চালান আল-আমিন ইউনিয়ন পরিষদ নির্বাচনে কলকলিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব মুহিত মিয়ার নির্বাচনী মতবিনিময় সভা  সাতক্ষীরায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত বাগমারায় সাংবাদিকের ফেসবুক আইডি হ্যাক করে ৪০ হাজার টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র ​সাতক্ষীরা সীমান্তে অভিনব কায়দা: মলদ্বারে লুকিয়ে পাচারের সময় ১.৫৫ কোটি টাকার স্বর্ণসহ ভারতীয় নাগরিক আটক পাবিপ্রবিতে ডিবেটিং সোসাইটির কমিটি নিয়ে বিতর্ক, আলোচনায় শিবির সভাপতি

সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে ত্রিশালে মানববন্ধন ও প্রতিবাদ সভা

‎জাকিয়া বেগম বিশেষ প্রতিনিধি
  • প্রকাশের সময় : শনিবার, ৯ আগস্ট, ২০২৫
  • ১২১ বার পঠিত

‎গাজীপুরে দৈনিক প্রতিদিনের কাগজে কর্মরত সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে নৃশংসভাবে হত্যার প্রতিবাদ ও হত্যাকা-ের সাথে জড়িতদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক বিচারের দাবিতে ময়মনসিংহের ত্রিশালে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

‎জাকিয়া বেগম বিশেষ প্রতিনিধি
‎ত্রিশাল প্রেসক্লাবের আয়োজনে শনিবার (৯আগস্ট) বেলা ১২টায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ত্রিশাল বাসস্ট্যান্ডে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। মানববন্ধন ও প্রতিবাদ সভায় ত্রিশালে কর্মরত গণমাধ্যম কর্মীরা অংশ গ্রহণ করেন।
‎
‎মানববন্ধন ও প্রতিবাদ সভায় ত্রিশাল প্রেসক্লাবের সভাপতি খোরশিদুল আলম মজিবের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এইচ এম জোবায়ের হোসাইনের সঞ্চালনায় বক্তব্য রাখেন, ত্রিশাল প্রেসক্লাবের সাবেক সভাপতি শামীম আজাদ আনোয়ার, দৈনিক মাটিও মানুষের নির্বাহী সম্পাদক এটিএম মনিরুজ্জামান, ত্রিশাল প্রেসক্লাবের সাবেক সভাপতি রফিকুল ইসলাম শামীম, সাবেক সাধারণ সম্পাদক মোস্তাফিজ নোমান, ত্রিশাল সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক আতিকুল ইসলাম, সাংবাদিক সাদিকুর রহমান কিরন, জাগ্রত টিভির ব্যাবস্থাপন পরিচালক সোহেল রানা।
‎

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park