1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
সাংবাদিকতা হোক মুক্তিযুদ্ধের চেতনায় সত্য ও ন্যায়ের পক্ষে, মোহাম্মদ গুলজার আহমদ হেলাল - বাংলাদেশ খবর প্রতিদিন
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৬:৫১ অপরাহ্ন
শিরোনাম :
কার্পাসডাঙ্গা ডিগ্রি কলেজে কলেজভিত্তিক মৌলিক প্রশিক্ষণ-২০২৬-এর উদ্বোধন সাতক্ষীরার ধুলিহরে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন বাকৃবিতে অনুষ্ঠিত ‘নেক্সকো ২০২৬’-এ রানার্সআপ খুকৃবি। সেনা সদস্য তিতাস হত্যার চার দিন পর থানায় মামলা, প্রধান আসামি রোহিঙ্গা ময়মনসিংহ জেলা পুলিশের ডিআই-১ জসীম উদ্দিনের অবসর উপলক্ষে বিদায় সংবর্ধনা শেখ হাসিনাকে উদ্দেশ করে রিজভী: ‘রক্তের দাগ মানুষ ভুলে যায়নি’ দুর্গাপুরে পর্যটন উন্নয়ন ও ব্যবস্থাপনা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত দুর্গাপুর সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদককে প্রাণনাশের হুমকি, থানায় জিডি টেস্টে প্রথম বাংলাদেশি হিসেবে ৭ হাজার রানের মাইলফলক স্পর্শ করলেন মুশফিক শেখ হাসিনাকে কোনো পাসপোর্ট দেবে না সরকার: হুমায়ুন কবির

সাংবাদিকতা হোক মুক্তিযুদ্ধের চেতনায় সত্য ও ন্যায়ের পক্ষে, মোহাম্মদ গুলজার আহমদ হেলাল

রুবেল আহমেদ স্টাফ রিপোর্টার,সিলেট:
  • প্রকাশের সময় : সোমবার, ২২ ডিসেম্বর, ২০২৫
  • ৭৭ বার পঠিত

রুবেল আহমেদ স্টাফ রিপোর্টার,সিলেট:
মহান বিজয় দিবস ২০২৫ উদযাপন উপলক্ষে গোয়াইনঘাট অনলাইন প্রেসক্লাবের আয়োজনে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে বক্তারা মুক্তিযুদ্ধের আদর্শে অনুপ্রাণিত হয়ে দেশ ও সমাজের কল্যাণে দায়িত্বশীল সাংবাদিকতার গুরুত্ব তুলে ধরেন।

রবিবার (২১ ডিসেম্বর ২০২৫) গোয়াইনঘাট উপজেলার মিতালী রেস্টুরেন্টের দ্বিতীয় তলায় আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সিলেট অনলাইন প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক আলোকিত সিলেটের ভারপ্রাপ্ত সম্পাদক মোহাম্মদ গুলজার আহমদ হেলাল।

প্রধান অতিথির বক্তব্যে মোহাম্মদ গুলজার আহমদ হেলাল বলেন, মহান মুক্তিযুদ্ধ আমাদের শিখিয়েছে সত্য, ন্যায় ও মানবিকতার পক্ষে দৃঢ় অবস্থান নিতে। সাংবাদিকতার ক্ষেত্রেও এই চেতনা ধারণ করা জরুরি। তিনি বলেন, গণমাধ্যমকর্মীদের দায়িত্ব শুধু সংবাদ পরিবেশন নয়, বরং সমাজকে সঠিক দিকনির্দেশনা দেওয়া এবং অপশক্তির বিরুদ্ধে বিবেকবান ভূমিকা পালন করা। পেশাদারিত্ব, বস্তুনিষ্ঠতা ও নৈতিকতা বজায় রেখে সংবাদ পরিবেশন করলে সাংবাদিকতার প্রতি মানুষের আস্থা আরও দৃঢ় হবে বলেও তিনি উল্লেখ করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দৈনিক বিজয়ের কণ্ঠ পত্রিকার গোয়াইনঘাট প্রতিনিধি সুলেমান সিদ্দিকী। সঞ্চালনায় ছিলেন এশিয়ান নিউজের সাংবাদিক মাহবুব আল মারুফ।

আলোচনায় অংশ নিয়ে বক্তারা বলেন, বিজয়ের মাস আমাদের আত্মত্যাগ ও অর্জনের ইতিহাস নতুন করে স্মরণ করিয়ে দেয়। স্বাধীনতার সুফল ধরে রাখতে হলে গণমাধ্যমকে অবশ্যই দায়িত্বশীল ও নিরপেক্ষ থাকতে হবে। তারা স্থানীয় পর্যায়ে সাংবাদিকদের ঐক্য ও পেশাগত মানোন্নয়নের ওপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন গোয়াইনঘাট বাজার ব্যবসায়ী পরিচালনা কমিটির সভাপতি জিল্লুর রহমান, উপজেলা যুবদলের সিনিয়র নেতা এম এ মান্নান, জৈন্তাপুর অনলাইন প্রেসক্লাবের সদস্য মুরাদ হাসান। এসময় উপস্থিত ছিলেন গোয়ইনঘাট প্রেস ক্লাবের সদস্য মনিরুজ্জামান মনির, জাতীয় দৈনিক মুক্ত খবর গোয়াইনঘাট প্রতিনিধি রুবেল আহমেদ, জুমবাংলা ডটকমের সিলেট জেলা প্রতিনিধি সুহেব রানা, পূণ্যভূমি পত্রিকার গোয়াইনঘাট প্রতিনিধি মতিউর রহমান দুলাল, দৈনিক ডেসটিনির জৈন্তাপুর প্রতিনিধি ডালিম আহমদ, দৈনিক বিজয়ের কন্ট পত্রিকার স্টাফ রিপোর্টার জুবায়ের আহমদ।

আলোচনা সভা শেষে মহান মুক্তিযুদ্ধে শহীদদের আত্মার মাগফিরাত, দেশের শান্তি, সমৃদ্ধি ও সার্বিক অগ্রগতি কামনা করে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। আয়োজকরা জানান, জাতীয় চেতনা ও পেশাদার সাংবাদিকতার বিকাশে ভবিষ্যতেও এ ধরনের কর্মসূচি অব্যাহত থাকবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park