1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
সহকারী পুলিশ সুপার (বিরামপুর সার্কেল) এর বিদায়ী সংবর্ধনা: আবেগঘন মুহূর্তে দিনাজপুর জেলা পুলিশ - বাংলাদেশ খবর প্রতিদিন
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৮:৫১ অপরাহ্ন
শিরোনাম :
চুয়াডাঙ্গায় বিজিবির জোরালো অভিযান: স্বর্ণ ও মাদকসহ আটক ৩, রিজিয়নের জব্দ ৫২ কোটি টাকা আগের নির্যাতনের মামলায় আপস, ফের নির্যাতনের অভিযোগে প্রাণ গেল গৃহবধূর নাফ নদীতে কোস্ট গার্ডের অভিযানে ১০ কোটি টাকার ইয়াবাসহ আটক ২ ময়মনসিংহ রেঞ্জের শ্রেষ্ঠ পুলিশ সুপার নির্বাচিত হলেন মোহাম্মদ কামরুল হাসান মুক্তাগাছায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে মোবাইল কোর্ট, ভেঙে দেওয়া হলো ১২০ ফুট চিমনি চারঘাটে রিকশা-ভ্যানচালককে হুডি দিলেন পৌর মেয়র পদপ্রার্থী একের পর এক ককটেল বিস্ফোরণ, ফ্লাইওভারে মোটরসাইকেল চলাচলে পুলিশের কড়াকড়ি ‎ কার্তিকের সন্ধ্যায় হঠাৎ তাণ্ডব: ঝোড়ো হাওয়া ও শিলাবৃষ্টিতে বিপর্যস্ত জনজীবন পাঁচবিবিতে নানা আয়োজনে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন দর্শনা থানার বিশেষ অভিযান: মাদক সেবনকারীর ৬ মাসের কারাদণ্ড

সহকারী পুলিশ সুপার (বিরামপুর সার্কেল) এর বিদায়ী সংবর্ধনা: আবেগঘন মুহূর্তে দিনাজপুর জেলা পুলিশ

মোঃ ইব্রাহীম মিঞা
  • প্রকাশের সময় : সোমবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৫
  • ১০১ বার পঠিত

মোঃ ইব্রাহীম মিঞা, দিনাজপুর প্রতিনিধি:

দিনাজপুর জেলার সহকারী পুলিশ সুপার (বিরামপুর সার্কেল) জনাব মোঃ মঞ্জুরুল ইসলাম বদলি জনিত কারণে বিদায় নিচ্ছেন। তার সম্মানে ২৮ সেপ্টেম্বর ২০২৫ খ্রি. দিনাজপুর পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত হলো এক আবেগঘন বিদায়ী সংবর্ধনা।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দিনাজপুর জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোঃ মারুফাত হুসাইন। তিনি বিদায়ী কর্মকর্তার কর্মদক্ষতা, সততা ও নিষ্ঠার প্রশংসা করতে গিয়ে আবেগভরে বলেন—
“জনাব মঞ্জুরুল ইসলাম শুধু একজন দক্ষ কর্মকর্তা নন, তিনি সততা ও মানবিকতার এক উজ্জ্বল দৃষ্টান্ত। তার দায়িত্ব পালনের আন্তরিকতা আমাদের সবার জন্য অনুকরণীয় হয়ে থাকবে।”

সভায় বিদায়ী সহকারী পুলিশ সুপারের কর্মজীবনের স্মৃতি স্মরণ করতে গিয়ে অনেকেই আবেগাপ্লুত হয়ে পড়েন। সহকর্মীদের চোখে ভেসে ওঠে একসাথে দায়িত্ব পালনের স্মৃতি, আর হৃদয়ে জমে ওঠে বিদায়ের কষ্ট।

পরে পুলিশ সুপার মহোদয় দিনাজপুর জেলা পুলিশের পক্ষ থেকে বিদায়ী কর্মকর্তাকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা স্মারক প্রদান করেন। এ সময় পুরো হলরুমে সৃষ্টি হয় আবেগঘন পরিবেশ।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) জনাব মোঃ আনোয়ার হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) জনাব সিফাত-ই-রাব্বান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জনাব মোঃ আব্দুল হালিমসহ জেলা পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

বিদায়ী সংবর্ধনার শেষ পর্যায়ে সহকর্মী ও ঊর্ধ্বতন কর্মকর্তারা জনাব মঞ্জুরুল ইসলামের আগামী কর্মস্থলে সর্বাঙ্গীন সফলতা কামনা করেন এবং তার অবদানের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park